সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জ দেইচরে ককটেল বিস্ফোরণ, হামলায় আহত ১৫

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৪:১০ পিএম
ফরিদগঞ্জ দেইচরে ককটেল বিস্ফোরণ, হামলায় আহত ১৫

স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্ব মুহূর্তে ফরিদগঞ্জের ২ নং বালিথুবা ইউনিয়নের দেইচরে ককটেল বিস্ফোরণ করে স্বতন্ত্র আনারস মার্কার প্রার্থী মোঃ হারুন অর রশিদের সমর্থকদের উপর একদল সন্ত্রাসী তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেছে। দফায় দফায় হামলার ঘটনায় স্বতন্ত্রপ্রার্থীর প্রায় ১৫ জন সমর্থনকে কুপিয়ে জখম করেছে।

বুধবার বিকালে দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করে ব্যাপক মারধর করে। হামলাকারীরা বালুথুবা ইউনিয়নে অতর্কিতভাবে বহিরাগত সন্ত্রাসীদের এনে পৃথকভাবে হামলা চালিয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জানান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের আনারস মার্কার প্রচার প্রচারনা কালে আবু সুফিয়ান,হেলাল,কাউছার, জাকির,মিলন,আলআমিন মজুমদার,সিপন খান,জুটন মিজি,কালা মনির ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী একতা বাজারে মাইকিং করার সময় আমাদের মাইক ভাংচুর ও আমাদেরকে ব্যাপক মারধোর করে।

নৌকা মার্কার প্রার্থী ইন্দনে তার সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে এই হামলা চালিয়েছে। এছাড়া তারা আনারস মার্কার প্রচার কালে মাইক ভেঙে ফেলে গাড়ি রাস্তার পাশে ফেলে দিয়েছে। তারা জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে ও আনারস মার্কার পোস্টার ফেস্টুন ব্যানার সিরে আগুন লাগিয়ে দিয়েছে। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।খবর পেয়ে চেয়ারম্যান হারুর হাসপাতালে আহতদের কে দেখতে যায়।

Model Hospital

এ বিষয়ে বালুথুবা ইউনিয়নের চেয়ারম্যান ও আনারস মার্কার প্রার্থী হারুনুর রশীদ জানান, নৌকা মার্কার প্রতিপক্ষ প্রার্থী বহিরাগত লোকজন দের এনে এলাকায় সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে। প্রচার প্রচারণার সময় তারা আনারস মার্কার সমর্থনে উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে। আগামী ৫ জানুয়ারি নির্বাচনে তারা কেন্দ্র দখল ও হামলা করার পরিকল্পনা করছে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরী প্রয়োজন।
নির্বাচনের দিন বালুথুবা ইউনিয়নে পুলিশ বিডিআর ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি করার জোর দাবী জানাই। যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে বিপুল ভোটে আনারস মার্কা বিজয়ী হবে। অতীতে যেভাবে অসহায় মানুষের পাশে থেকে কাজ করেছি পুনরায় নির্বাচিত হতে পারলে ভবিষ্যতেও এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করার চেষ্টা করব।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।