শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পথসভায় বিদ্রোহী প্রার্থীকে নৌকার পক্ষে কাজ করার আহবান তাবাচ্ছুমের

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৪:৪৯ পিএম
ফরিদগঞ্জে পথসভায় বিদ্রোহী প্রার্থীকে নৌকার পক্ষে কাজ করার আহবান তাবাচ্ছুমের
এস. এম ইকবাল : ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর বুধবার বিকেলে ইউনিয়নের বালিথুবা বাজারে গনসংযোগ শেষে উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় নৌকা প্রতিকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুম বলেন,  দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তন ও বালিথুবা পূর্ব ইউনিয়নের উন্নয়ণের জন্য নৌকা প্রতিকের বিজয়ের বিকল্প নেই।
তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর- রশিদকে উদ্দেশ্য করে বলেন, যদি আপনি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসেন, তাহলে নৌকা বিরোধী পথ ছেড়ে আমাদের কাতারে আসেন। বহিরাগতদের নিয়ে ভোট করতে বালিথুবায় আসবেন না। তাহলে জনগন দাঁতভাঙ্গা জবাব দিবে।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মো. মিলন, উপজেলা যুবলীগের সদস্য জাকির হোসেন, যুবলীগ নেতা মনির হোসেন, কাউছার হোসেন, তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা এমকে হাছান সবুজ প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital