বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অর্ধ ডজন মামলার পলাতক আসামী গ্রেফতার

রাফিউ হাসান হামজা প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১০:১১ পিএম
শাহরাস্তিতে অর্ধ ডজন মামলার পলাতক আসামী গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে ৬টি মামলার ১২ (বার) বৎসরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ ফখরুল ইসলাম রাজুকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।
বুধবার রাতে ঢাকা ধানমন্ডি-৩২ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোঃ ফখরুল ইসলাম রাজু শাহরাস্তির রাড়া রাজাপুরা গ্রামের তোজাম্মেল হকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, শাহরাস্তি থানার এএসআই (নিঃ) মোঃ ইউনুছ তথ্য প্রযুক্তির সহায়তায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা ধানমন্ডি-৩২ এলাকায় অভিযান পরিচালনা করে সিআর-৫৯০/১৪ (০৭ বৎসর বিনাশ্রম কারাদন্ড),  সিআর-৪৯/১৪, সিআর-১৪০/১৪, সিআর-৪৮/১৪ (শাহরাস্তি), সিআর-৪৬/১৪ (শাহরাস্তি), এবং সিআর-১৪২/১৪ (শাহরাস্তি) (প্রত্যেক মামলার ০১ বৎসর  করে সশ্রম কারাদন্ড) সহ মোট ১২ (বার) বৎসরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ ফখরুল ইসলাম রাজুকে অনুমান ১০ (দশ) ঘটিকার সময় গ্রেফতার করেন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, মোঃ ফখরুল ইসলাম রাজু ৬টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital