শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে বিঘ্নতা ঘটানোর চেষ্টা করলে পাচা লাল করে দেবো; অ্যাডি. এসপি সোহেল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ২:৫৮ পিএম
নির্বাচনে বিঘ্নতা ঘটানোর চেষ্টা করলে পাচা লাল করে দেবো; অ্যাডি. এসপি সোহেল

এস এম ইকবাল : ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সমাপ্ত করতে ফরিদগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বালিথুবা পশ্চিম ইউনিয়নে চান্দ্রা কলেজে, বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে এবং একইদিন সন্ধ্যায় পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেনের সভাপতিত্বে ও তদন্ত (ওসি) মোঃ বাহার মিয়ার সঞ্চালনায় প্রদান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সোহেল মাহমুদ প্রার্থীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৫ জানুয়ারী ভোটারদের স্বতষ্ফূর্ত অংশ গ্রহনের মধ্যদিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Model Hospital

তিনি আরো বলেন, আপনারা প্রার্থীরা যদি মনে করেন, আপনাদের বহিরাগত মামা-খালু আছে, তাহলে ভূল করবেন। কারন আপনার শক্তি এলাকার জনগন। তাই মামা খালুর পিছে না ঘুরে, ভালো ফলাফলের জন্য ভোটারদের ধারস্থ হন। শান্তি পূর্ন ভাবে নির্বাচন সমাপ্ত করতে আমাদের যতটুকু শক্তি প্রয়োজন আমরা তা প্রয়োগ করবো। আপনারা প্রার্থীরা দায়িত্বশীল লোক দায়িত্বশীল আচরন করুন।

৫ তারিখ নির্বাচনের পর আপনাদের থেকেই চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার হবেন এবং আপনারাই প্রশাসনের অংশ হবেন। সুতরাং আইন শৃঙ্খলাবিঘ্ন এমন কোন কাজ করবেন না। সকলের জন্য সমান ভাবে আমাদের দরজা খোলা আছে। নির্বাচনে বিঘ্নতা ঘটানোর চেষ্টা করলে পাচা লাল করে দেবো এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের জেল দেওয়া হবে।

এসময় তিন ইউনিয়নের নির্বাচনে অংশ গ্রহনকারী চেয়াম্যান, সাধারন ও সংরক্ষিত আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital