বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নীলকমল উচ্চ বিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে

হাইমচরে বহিরাগত লোক দিয়ে মানববন্ধন, শিক্ষার্থীদের ঘটনা রাজনৈতিক দিকে প্রবাহিত করার পায়তারা

মোঃ সাজ্জাদ হোসেন রনি  প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৫:০৯ এম
হাইমচরে বহিরাগত লোক দিয়ে মানববন্ধন, শিক্ষার্থীদের ঘটনা রাজনৈতিক দিকে প্রবাহিত করার পায়তারা
হাইমচর উপজেলার নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবে প্রবাহিত করার পায়তারা করছেন একটি রাজনৈতিক মহল। এতে করে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী এস এম আল মামুন সুমন। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবে সম্মানহানী করার লক্ষে বহিরাগত লোক দিয়ে মানববন্ধন করান রাজনৈতিকমহলটি। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী,  শিক্ষক, অভিভাবক বিহীন, বহিরাগত লোক দিয়ে মানববন্ধন করানোর হয় বলেও অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।
এবিষয়ে বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী মিলন, ১০ম শ্রেনীর ছাত্র মারুফ, ৭ম শ্রেনীর শিক্ষার্থী জাহিদসহ কয়েকজন শিক্ষার্থী  জানান, আমাদের স্কুলে কয়েকদিন আগে প্রাক্তন শিক্ষার্থী নাসির মাস্টার সহ কয়েকজন বহিরাগত লোক প্রধান শিক্ষককে গালমন্দ করায় আমাদের কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করেন। তখন নাসির মাস্টার ও শিক্ষার্থীদের মধ্যে ধাক্কা ধাক্কি হয়।
বিদ্যালয়ের সভাপতির মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। সেখানে সভাপতির সাথে কারও সাথে কোন মারামারি তো দুরের কথা কথাকাটাকটি হয়না। কিন্তু আজ নাসির মাস্টার বহিরাগত লোকজন এনে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন। এখানে তিনি গন্ডামারা, রামপুর, বিশকাঠালি এলাকা থেকে ভারাটে লোক এনে মানববন্ধন করিয়েছেন।  যা বিদ্যালয়ে ঘটেনি ওনি ত উপাস্থাপন করে সভাপতিকে হেয় করাতে চাইছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
স্থানীয় গাছ ব্যবসায়ী নজির গাজী জানান, আমি এখানে গাছের কাজ করি দুজন লোক এসে আমাকে টেনে নিয়ে লাইনে দাড় করিয়ে ছবি তুলেন। কিসের মানববন্ধন, কি জন্য মানববন্ধন আমি কিছুই জানি না।
বিদ্যালয়ের ব্যবস্থােনা কমিটির সভাপতি এসএম আল মামুন সুমন জানান, ঐদিন বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় ধাক্কা ধাক্কি হয়। সেই ঘটনাকে কিছু সংখ্যক রাজনৈতিক নেতা ভিন্নদিকে প্রবাহিত করার পায়তারা করছেন।
বিষয়টি নিয়ে যেহেতু মামলা হয়েছে আইনগত ভাবে তদন্তের মাধ্যমে সঠিকটা বের হয়ে আসবে। কিন্তু আজ তারা আমাকে হেয় করার জন্য যে মানববন্ধন করেছে এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রনিত।
যাদের নিয়ে মানববন্ধন করেছে এরা সব বাহিরের বহিরাগত লোক। বহিরাগত লোক দিয়ে মানববন্ধন করিয়ে আমার সম্মানহানী করার জন্য কাজ করছে একটি রাজনৈতিক মহল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital