রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তিতে এসএসসিতে পাসের হার ৯৭.৬৫ ভাগ; জিপিএ-৫ পেয়েছে ২শ ৬০ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৪:১৬ পিএম
শাহরাস্তিতে এসএসসিতে পাসের হার ৯৭.৬৫ ভাগ; জিপিএ-৫ পেয়েছে ২শ ৬০ জন

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে এবারের ২০২১ সালের এসএসসির পরীক্ষায় ৫টি কেন্দ্রে ৩৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এতে ৩ হাজার ৪শ ৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৪শ ১৩জন কৃতকার্য হয়। যার পাসের হার ৯৭.৬৫ভাগ। ওই ফলাফলে শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২শ ৬০জন, এরমধ্যে ১০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাশ করে। ৩৪টি বিদ্যালয়ের ফলাফল নিন্মরুপ- শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে ১৫৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৫৩জন, জিপিএ-৫ পেয়েছে ১৬জন, পাসের হার ৯৮.৭১ ভাগ ।

বাদিয়া এম হক উঃবিঃ হতে ১০০জনে ৯৮, জিপিএ-৫ পেয়েছে ৫জন, পাসের হার ৯৮ ভাগ। নিজমেহার মডেল পাইলট উঃবিঃ হতে ১১০ জনে ১০৯জন, জিপিএ-৫ পেয়েছে ১৫জন,পাসের হার ৯৯.০৯ ভাগ। মেহার উঃবিঃ হতে ৮৫জনে ৮৪জন, জিপিএ-৫ পেয়েছে ৮জন, পাসের হার ৯৮.৮২ভাগ।পঞ্চগ্রাম আজিজুর রহমান উ:বি উঃবিঃ হতে ৯৪ জনে ৯২জন,জিপিএ-৫ পেয়েছে ১৪জন,পাসের হার ৯৭.৮৭ ভাগ। সুয়াপাড়া গোলাম কিবরিয়া (জি.কে)উঃবি উঃবিঃ হতে ২০৩ জনে ১৯৩জন, জিপিএ-৫ পেয়েছে ২১জন,পাসের হার ৯৫.০৭ ভাগ। শাহরাস্তি মডেল স্কুল হতে ৩৭ জনে ৩৭জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ১০০ ভাগ। নোয়াগাঁও উঃবিঃ হতে ৪৪ জনে ৪৪জন, জিপিএ-৫ পেয়েছে ১জন,পাসের হার ১০০ভাগ। বানিয়াচৌ জয়নব বানু(জেবি) উ:বি: হতে ১৫৯ জনে ১৪৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন,পাসের হার ৯৩.০৮ ভাগ। দেবকরা মারগুবা ডক্টও মোহাম্মদ শহীদুল্লাহ মেমোরিয়াল উঃবিঃ হতে৭৬জনে ৭৪ জন, পাসের হার ৯৭.৩৭ ভাগ।

উনকিলা উঃবিঃ হতে ১০৩জনে ১০২জন, জিপিএ-৫ পেয়েছে ১২জন, পাসের হার ৯২৯.০৩ভাগ। বেরনাইয়া উঃবিঃ হতে ৭৪ জনে ৭২জন, জিপিএ-৫ পেয়েছে ১০জন,পাসের হার ৯৭.০৩ভাগ। বিজয়পুর উঃবিঃ হতে ৭৯জনে ৭৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন,পাসের হার ১০০ভাগ। ফটিকখিরা সালামত উল্লাহ আমেনা(এসে,এ) বালিকা উঃবিঃ হতে ২৫ জনে ২৫জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, পাসের হার ৯৩ ভাগ। চিতোষী ( আর এম) উঃবিঃ হতে ১৪৭ জনে ১৪৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৯জন, পাসের হার ৯৯.৩২ ভাগ। মনিরা আজিম একাডেমী হতে ৪২ জনে ৪১জন, পাসের হার ৯৭.৬২ ভাগ। পঞ্চনগর আইডিয়াল হাই স্কুল হতে ১৩৯জনে ১৩৮জন, জিপিএ-৫ পেয়েছে ৬জন,পাসের হার ৯৯.২৮ ভাগ। উঘারিয়া ইউনিয়ন কাউন্সিল (ইউপি) উঃবিঃ হতে ৯৩জনে ৯৩ জন,জিপিএ-৫ পেয়েছে ৮জন, পাসের হার ১০০ভাগ। ফরিদ উদ্দিন উঃবিঃ হতে ৯২ জনে ৯২জন, জিপিএ-৫ পেয়েছে ১৭জন, পাসের হার ১০০ ভাগ। খেড়িহর আদর্শ উঃবিঃ হতে ১১৪ জনে১১১জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, পাসের হার ৯৭.৩৭ভাগ। রাগৈ উঃবিঃ হতে ১৫৭জনে ১৫৭জন,জিপিএ-৫ পেয়েছে ১৫জন,পাসের হার ১০০ ভাগ। দক্ষিণ সুচিপাড়া ইউনিয়ন উঃবিঃ হতে ৯৫জনে ৯৫জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, পাসের হার ১০০ ভাগ। সুচিপাড়া উঃবিঃ হতে ২০৭ জনে ১৯৮জন, জিপিএ-৫ পেয়েছে ১০জন, পাসের হার ৯৫.৬৫ ভাগ। । চেড়িয়ারা উঃবিঃ হতে ৯১ জনে ৯১জন, জিপিএ-৫ পেয়েছে ৬জন, পাসের হার ১০০ভাগ। ধামরা আদর্শ উঃবিঃ হতে ৭১জনে ৬৭জন, জিপিএ-৫ পেয়েছে ০৩জন, পাসের হার ৯৪.৩৭ভাগ।ইছাপুরা আদর্শ উঃবিঃ হতে ৯৯জনে ৯৯জন, জিপিএ-৫ পেয়েছে ০২জন, পাসের হার ১০০ভাগ। টামটা আদর্শ উ: বি: হতে ১১৭জনে ১১৬জন, জিপিএ-৫ পেয়েছে ৯জন, পাসের হার ৯৯.১৫ ভাগ। বলশীদ হাজী আকুব আলী উঃবিঃ হতে ১২০জনে ১১৮জন,জিপিএ-৫ পেয়েছে ০৬জন ,পাসের হার ৯৮.৩৩ ভাগ। হোসেনপুর বালিকা উ:বি: হতে ৩৮জনে ৩৩জন, পাসের হার ৮৬.৮৪ ভাগ ।

ওয়ারুক রহমানিয়া উঃবিঃ হতে ২৩৬জনে ২৩৩জন, জিপিএ-৫ পেয়েছে ৩৪জন ,পাসের হার ৯৭.৭৩ ভাগ। জনতা উঃবিঃ হতে ১৩১জনে ১১৫জন, জিপিএ-৫ পেয়েছে ০২জন, পাসের হার ৮৭.৭৯ভাগ। খিলা বাজার স্কুল এন্ড কলেজ হতে ১৩৭জনে ১৩৬জন, জিপিএ-৫ পেয়েছে ১২জন, পাসের হার ৯৯.২৭ভাগ। মৌলভী আকরাম আলী মজুমদার উঃবিঃ হতে ২৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪ কৃতকার্য হয়, তাদের পাশের হার ৯৬ ভাগ।

Model Hospital

এছাড়া এসএসসির একমাত্র ভোকেশনাল কেন্দ্র নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে ৭৯ জন শতভাগ পাস করেন ।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।