শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিদ্রোহী প্রার্থীদেরকে আওয়ামীলীগে জায়গা দেয়া হবে না; জিল্লুর রহমান জুয়েল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৩:৩৭ পিএম
বিদ্রোহী প্রার্থীদেরকে আওয়ামীলীগে জায়গা দেয়া হবে না; জিল্লুর রহমান জুয়েল
মোঃ সাজ্জাদ হোসেন রনি : ৫ই জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে হাইমচর উপজেলার ২নং অালগী উত্তর ইউনিয়ন ৬নং ওয়ার্ড ১৪নং পশ্চিমচর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী অাতিকুর রহমান পাটওয়ারীকে বিজয় করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ডিসেম্বর উপজেলার উত্তর অালগী গ্রামের ১৪নং পশ্চিমচর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং ওয়ার্ডের কেন্দ্র কমিটির অাহবায়ক বিল্লাল হোসেন মাঝির সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ যুগ্ন-অাহবায়ক কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি’র অাসন অলংকৃত করেন চাঁদপুর জেলার পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। প্রধান অতিথি’র বক্তব্যে জিল্লুর রহমান জুয়েল বলেন, অাগামী ৫ই জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ অাওয়ামীলীগ সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত অালগী উত্তর ইউনিয়নের নৌকা’র প্রার্থী অাতিকুর রহমান পাটওয়ারীর বিজয় নিশ্চিত করতে অাপনারা এক ও অভিন্ন হয়ে কাজ করবেন। এবং অাজকের এই কর্মী সভায় সকলের উপস্থিতিতে বলতে চাই নৌকা বিরুদ্ধে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদেরকে বাংলাদেশ অাওয়ামীলীগে কখনই স্থান দেওয়া হবে না।
এই সময় তিনি হাইমচর উপজেলার উন্নয়নের রুপকার সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি’র উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, চাঁদপুর জেলায় ডাঃ দীপু মনি (এমপি’র) নির্দেশ অমান্যকারীরা অাওয়ামীলীগ থেকে চিরতরে বহিস্কার হবেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী অাতিকুর রহমান পাটওয়ারী, জেলা অাওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক এড. মুজিবুর রহমান মুজিব, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামীলীগ সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী, জেলা যুবলীগ যুগ্ন-অাহবায়ক মাহফুজুর রহমান টুটুল, উপজেলা অাওয়ামীলীগ তথ্য ও গভেষণা বিষয়ক নজরুল ইসলাম ভোলা মাঝি, অাওয়ামীলীগ নেতা ও শাহঅালম পাটোয়ারী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার নাছির অাহমেদ বেপারি, ৬নং ওয়ার্ড অাওয়ামীলীগ সাধারণ সম্পাদক অাবুল হোসেন পাটোয়ারী, অাওয়ামীলীগ নেতা জুলিয়াস সর্দার।
উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার প্যানেল মেয়র মোঃ অালী মাঝি, হাইমচর উপজেলা অাওয়ামীলীগ সভাপতি হুমায়ুন প্রধানীয়া, জেলা যুবলীগ সদস্য জিয়াউল অামীন, জেলা সাবেক সেচ্ছাসেবকলীগ সদস্য এমএ  হাসান লিটন, জেলা পৌরসভার সাবেক কমিশনার অাসলাম গাজী, উত্তর অালগী ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর সিকদার, সাধারণ সম্পাদক মুজিবুল্লাহ্ মানিক প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital