রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বহিরাগতরা আপনাকে জয়ী করে দিবে, তাহলে ভূল করবেন : অ্যাডি. এসপি সোহেল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৩:৪৬ পিএম
বহিরাগতরা আপনাকে জয়ী করে দিবে, তাহলে ভূল করবেন : অ্যাডি. এসপি সোহেল

এস এম ইকবাল : ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সমাপ্ত করতে ফরিদগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ ডিসেম্বর শুক্রবার বিকেলে ৫নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের গল্লাক বাজারে এবং একইদিনে বিকেলে ৬নং গুপ্টি পূর্ব ইউনিয়নের খাজুরিয়া বহুমূখী উচ্চ বিদ্যাল মাঠে বিট পুলিশিংয়ের সভাপতি আবুল কাশেম আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ- ফরিদগঞ্জ) সার্কেল সোহেল মাহমুদ পিপিএম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, তদন্ত (ওসি) মোঃ বাহার মিয়া, বিট অফিসার এস.আই নূরুল ইসলাম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সোহেল মাহমুদ প্রার্থীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৫ জানুয়ারী ভোটারদের স্বতষ্ফূর্ত অংশ গ্রহনের মধ্যদিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Model Hospital

তিনি আরো বলেন, আপনারা প্রার্থীরা যদি মনে করেন, আপনাদের বহিরাগতরা আপনাকে জয়ী করে দিবে, তাহলে ভূল করবেন। কারন আপনার শক্তি এলাকার জনগন। তাই বহিরাগতদের পিছে না ঘুরে, ভালো ফলাফলের জন্য ভোটারদের ধারস্থ হন। শান্তি পূর্ন ভাবে নির্বাচন সমাপ্ত করতে আমাদের যতটুকু শক্তি প্রয়োজন আমরা তা প্রয়োগ করবো। আপনারা প্রার্থীরা দায়িত্বশীল লোক দায়িত্বশীল আচরন করুন। ৫ তারিখ নির্বাচনের পর আপনাদের থেকেই চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার নির্বাচিত হবেন এবং আপনারাই প্রশাসনের অংশ হবেন। সুতরাং আইন শৃঙ্খলা বিঘ্ন হবে এমন কোন কাজ করবেন না। সকলের জন্য সমান ভাবে আমাদের দরজা খোলা আছে।

নির্বাচনে বিঘ্নতা ঘটানোর চেষ্টা করলে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের জেল ছাড়াও জরিমানার ব্যবস্থা রয়েছে। পরিশেষে আমি একটা কথা বলবো আপনারা এ ইউনিয়নের এবং এ মাটির সন্তান, নির্বাচনের আপনারা সকলে মিলে এই ইউনিয়নের বসবাস করবেন। তাই সকলে সৌহার্দ্যপূর্ন আচরনের মধ্যদিয়ে অবাধ এবং নিরপেক্ষ ভাবে নির্বাচন সমাপ্ত করতে সহযোগীতা করুন।

এসময় তিন ইউনিয়নের নির্বাচনে অংশ গ্রহনকারী চেয়াম্যান, সাধারন ও সংরক্ষিত আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।