বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর কার‌নেই‌ বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই ; দুলাল পাটওয়ারী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ১২:২২ পিএম
প্রধানমন্ত্রীর কার‌নেই‌ বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই ; দুলাল পাটওয়ারী

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপু‌রে স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে বি‌ভিন্ন প্রাথ‌মিক ও হাই স্কু‌লে চার রঙ্গের নতুন বই বিতরণ করা হ‌য়ে‌ছে। নতুন বছ‌রের প্রথম দি‌নে নতুন বই পে‌য়ে‌ ছাত্র ছাত্রীরা বেজায় খু‌শি।

১ জানুয়া‌রি শ‌নিবার সকাল ১০ টায় আ‌জি‌মিয়া সরকা‌রি প্রথ‌মিক বিদ‌্যালয়, আক্কাছ আলী ‌রেলও‌য়ে সরকা‌রি প্রথ‌মিক বিদ‌্যালয় ও আক্কাছ আলী রেলও‌য়ে হাই স্কু‌লে শিক্ষার্থী‌দের মা‌ঝে নতুন বই‌ তু‌লে দি‌য়ে বই বিতরণ কার্যক্রমের শুভ উ‌দ্বোধন ক‌রেন বিদ‌্যালয় ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি ও জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

তি‌নি শিক্ষার্থী‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, বিনামূ‌ল্যে কোন দেশে বই বিতরণ ক‌রে এ ন‌জির নেই। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার কার‌নেই‌ তোমরা নতুন বছ‌রের প্রথম দি‌নে বই‌ পাচ্ছ। তোমরা নিয়‌মিত স্কু‌লে আস‌বে, ভালভাবে পড়ালেখা কর‌বে। সা‌থে শরীর সুস্থ রাখ‌তে খেলাধুলাও কর‌বে। ক‌রোনাকা‌লে প্রতি‌দিন স্কু‌লে আস‌তে মাস্ক অবশ‌্যই প‌রিধান কর‌বে, এ বিষ‌য়ে প্রত্যেক অ‌বিভাবক নিজ নিজ সন্তা‌নের প্রতি নজর রাখ‌বে। বাসায় গি‌য়ে প্রথ‌মে হাত, মুখ ভালভা‌বে সাবান দি‌য়ে ধু‌য়ে তারপর সকল কাজ কর‌বে।

Model Hospital

বই বিতরন উৎসবে বক্তব্য রা‌খেন আক্কাছ আলী রেলও‌য়ে হাই স্কু‌লের প্রধান শিক্ষক মোঃ গোফরান হো‌সেন, আ‌জি‌মিয়া সরকা‌রি প্রথ‌মিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক র‌ফিকুল ইসলাম ও আক্কাছ আলী ‌রেলও‌য়ে সরকা‌রি প্রথ‌মিক বিদ‌্যালয়ের প্রধান‌ শিক্ষিকা রু‌বিনা রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপ‌জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, আক্কাছ আলী রেলও‌য়ে হাই স্কু‌লের সহকা‌রি শিক্ষক আবুল কাশেম মিয়াজী, সহকা‌রি শিক্ষক ফ‌রিদ আহ‌মেদ পাটওয়ারী, ম‌রিয়ম বেগম, মোঃ আবুল কা‌শেম, তানিয়া জেস‌মিন, বদরু‌ন্নেচ্ছা বিথী, মোঃ শাহাদৎ হো‌সেন, শিউলী রানী আযার্চী মোঃ ইমরান হোসাইন, সায়মা আহ‌মেদ চৌধুরী, মোঃ জা‌কির হো‌সেন গাজী, বিষ্ণুদি আ‌জি‌মিয়া সরকা‌রি প্রথ‌মিক বিদ‌্যালয়ের পি‌টিআই ক‌মি‌টির সহ সভাপ‌তি আতাউর রহমান পাটওয়ারী, সহকা‌রি শিক্ষক মাহবুবা সুলতানা, না‌র্গিস বেগম, অর্পণা বিশ্বাস, শাহনাজ পারভীন, আছমা আক্তার রুনা, মুহাম্মদ আ‌নোয়ার হোসাইন. আ‌বিদা সুলতানা কেয়া, না‌ছির আজম, আক্কাছ আলী ‌রেলও‌য়ে সরকা‌রি প্রথ‌মিক বিদ‌্যালয়ের সহকারী শিক্ষক কা‌নিজ ফা‌তেমা, সা‌বিনা ইয়াছ‌মিন, সা‌হেলা সুলতানা, রন‌জিৎ কুমার চক্রবর্তী, ইয়াছ‌মিন সুলতানা, শি‌রিন সুলতানা, লায়লা বিল‌কিস, রো‌জিনা হা‌বিব, স্রোব হো‌সেন, রেশমা, আফরুজা সুলতানা, ম‌রিয়ম আক্তার, মিজানুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।