বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ান : নুরুল আমিন রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ১:০৬ পিএম
সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ান : নুরুল আমিন রুহুল এমপি

মতলব উত্তর উপজেলার পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল ক্রীড়া সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

মতলব উত্তর ব্যুরো : সরকারের পাশাপাশি বিত্তশালীদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। আমরা যারা সংসদ সদস্য আছি, তারা সাধ্যমত শীতবস্ত্র ক্রয় করে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি। সরকারের পক্ষ থেকেও সারাদেশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বর্তমান সরকার শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্ধ করেছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে শীতার্তদের মাঝে ৩০ লাখেরও বেশি কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১লা জানুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল ক্রীড়া সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এ কথা বলেন।

শেখ রাসেল ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মাহবুবুর রহমান মাসুদ এর পৃষ্ঠপোষকতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেখ রাসেল ক্রীড়া সংঘের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আশরাফ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা যুবলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, বাগান বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, শেখ রাসেল ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান মাসুদ, যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মিলন মুন্সী, সাবেক ছাত্রলীগ নেতা আনিস পাটোয়ারী।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital