বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে হযরত আলী ও হযরত ফাতেমা (রাঃ) হাফিজিয়া মাদরাসায় ছবক প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ২:১০ পিএম
হাইমচরে হযরত আলী ও হযরত ফাতেমা (রাঃ) হাফিজিয়া মাদরাসায় ছবক প্রদান
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে হযরত আলী (রাঃ) হাফিজিয়া মাদরাসা ও হযরত ফাতেমা (রাঃ) মহিলা হাফিজিয়া মাদরাসার শিক্ষাথীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সম্মেলন, পুরস্কার বিতরণ ও ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি শনিবার সকাল ১১ ঘটিকায় মাদরাসা মাঠে শিক্ষাথীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সম্মেলন, পুরস্কার বিতরণ ও ছবক প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলগী বাজার হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা জুলফিকার হাসান হাসান মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সভাপতি মোঃ ফারুকুল ইসলাম প্রমূখ।
অতিথিবৃন্দ বলেন- মানবজাতির একমাত্র হেদায়েত গ্রন্থ হলো আল কুরআন। এ কুরআন শিখা এবং অন্যকে শিখানো ঈমানের দাবী। দৈনন্দিন মাসয়ালা মাসায়েল সহ ইসলামি জিন্দেগী পরিচালনার ক্ষেত্রে মাদরাসা শিক্ষার গুরুত্ব অনেক বেশি। যেসকল মাদরাসা গুলোতে দ্বীনিশিক্ষা দেওয়া হয় সেগুলোর মধ্যে অন্যতম হযরত আলী (রা.) হাফিজিয়া মাদরাসা।
তাই ইসলাম, দেশ ও মানবতার মুক্তির লক্ষে এবং উপজেলার শিশুদের ইসলামি শিক্ষায় শিক্ষিত করতে হযরত আলী (রা.) হাফিজিয়া মাদরাসা একটি রোল মডেল হিসেবে গড়ে উঠবে।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা মোঃ সাইফুল ইসলাম সাঈদ, মাওলানা মাহামুদুল ইসলাম, মোঃ আবুল হাসেম মেলকার, উপজেলা প্রেসক্লাব হাইমচর এর অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইনসহ মাদরাসার শিক্ষক শিক্ষাথী ও অভিভাবকবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।