শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

পৃথিবীর কেউ সারাজীবন ক্ষমতায় থাকতে পারেনি : ইঞ্জি. মমিনুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ২:২২ পিএম
পৃথিবীর কেউ সারাজীবন ক্ষমতায় থাকতে পারেনি : ইঞ্জি. মমিনুল হক

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ জানুয়ারী) বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক’র বাসভবনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, সারাদেশে বিএনপি যখন গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে সেই মুহুর্তে সারাদেশে বিএনপির মিছিল মিটিং আলোচনা সভা ও মিলাদ মাহফিল বন্ধ করতে এই বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে।

আমলাদেরকে এবং পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের অধিকার আদায় বন্ধ করতে চায়। মাঠে যেন কেউ কোন মিছিল মিটিং করতে না পারে সেজন্য সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার ষড়যন্ত্র করছে। বিএনপির একটি নেতা বেঁচে থাকাকালীন একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে দিবে না। যারা আজ ক্ষমতায় গিয়ে মিথ্যা ভোট করে ক্ষমতা পাকাপোক্ত করে থাকতে চায় তারা গণতন্ত্র বোঝে না, গণতন্ত্র কি? পৃথিবীর কেউ সারাজীবন ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও ক্ষমতায় থাকতে পারবেনা। হত্যা, গুম আর রাষ্ট্রের টাকায় লুটপাট শুরু করেছে। একদিন তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

Model Hospital

তিনি আরো বলেন, খালেদা জিয়ার মুক্তি না মিললে আমাদের কাহারো মুক্তি মিলবেনা। ভবিষ্যতে আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকা সবচেয়ে বেশি থাকতে হবে। তাহলে খালেদা জিয়া মুক্তি পাবে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সম্ভব হবে। তাই আগামী আন্দোলন সংগ্রামে পুলিশকে ভয়ের উর্ধে রেখে রাজপথে ঝাপিয়ে পড়ার জন্য সকলকে প্রস্তুত থাকার জন্য আহবান করছি।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক হাজী ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, মো. হুমায়ন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. দ্বীন ইসলাম টগরসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

চাঁদপুরের শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ ইমাম হাসান সুমন।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইমাম হাসান সুমন বলেন, শতবর্ষ পূর্তি একটি ঐতিহাসিক ও গৌরবের আয়োজন। এ অনুষ্ঠানকে স্মরণীয় ও সফল করতে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং আয়োজন বাস্তবায়নে একটি কার্যকরী কমিটি গঠন করা জরুরি। তিনি সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা শতবর্ষ উদযাপনকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেন।আলোচনা শেষে বিভিন্ন ব্যাচ থেকে দুজন করে সাবেক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠান পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২০২৭ সালের সুবিধাজনক সময়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Model Hospital

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন বলেন, ‘শতবর্ষ পূর্তি আমাদের বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক পরামর্শ ও সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চাই।

শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি প্রয়াত প্রধান শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের সব প্রয়াত ও  শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।যে কয়জন জীবিত শিক্ষক রয়েছে তাদের সম্মাননা দেওয়া বিষয়ে অভিমত তুলে ধরা হয়।

একই সঙ্গে শতবর্ষের এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার পেছনে যাঁরা ভূমি, অর্থ, শ্রম ও নানা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশেষভাবে প্রয়াত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অবদানের কথা স্মরণ করে কয়েকজন সাবেক শিক্ষার্থী অশ্রুসিক্ত কণ্ঠে বক্তব্য দেন। প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, ‘সিদ্দিকুর রহমান স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক ও প্রিয় পথপ্রদর্শক। তিনি ছিলেন একজন মেধাবী ও আদর্শ শিক্ষক। আমরা তাঁর অবদানের সর্বোচ্চ স্বীকৃতি চাই।

সভায় শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ১০ অক্টোবর ২০২৬ আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।