বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ২:২৫ পিএম
শাহতলীতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ সম্পন্ন

শাহতলী জিলানী চিশতী উবি ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি’র যৌথ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন, বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।

১জানুয়ারী (শনিবার) দুপুর সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র প্রতি কৃতজ্ঞ। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দেওয়ায়। আমি অভিনন্দন জানাই এ প্রতিষ্ঠান গুলোর শিক্ষকবৃন্দের প্রতি। তাদের পরিশ্রমে এ প্রতিষ্ঠানগুলো এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫সহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। এ বিদ্যালয়েগুলোতে যে রেজাল্ট হয়েছে এটা বিদালয়ের জন্য মাইল ফলক। এ ইউনিয়নের মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে এ বিদ্যালয়। আমি খুবই খুশি ও আনন্দিত হয়েছি যে এমন একটি রেজাল্ট আমাদের উপহার দিয়েছে বিদ্যালয়গুলো।

তিনি বলেন, ভালো ফলাফল যেকোন প্রতিষ্ঠানের প্রান। ভালো রেজাল্ট করলে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। এ প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা খুবই দক্ষ ও মেধাবী। ভালো রেজাল্ট ছাড়া কোন প্রতিষ্ঠান উন্নতি করতে পারেনা। এ অবদান সকল শিক্ষকদের।

Model Hospital

২৯নং উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: তহমিনা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম পাটওয়ারী, সহকারি শিক্ষক মো: সোহরাব হোসেন, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষিকা মোসা: রুবিনা আক্তার, মেহেরুন নেছা সহকারি শিক্ষক দীপঙ্কর চন্দ্র দে, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সফিক কারী, বিদ্যালয়ের অভিভাবক ও বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, জিলানী চিশতী উবির সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: ফজলুল করিম খান, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি লাইব্রেরীয়ান মাওলানা আব্দুল মান্নান, মো: রবিউল আউয়াল খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করেন, প্রধান অতিথি বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতি বক্তব্য রাখেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।