শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ জানুয়ারি, ২০২২, ১:০৭ পিএম
মতলব দক্ষিণে মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ

মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে ৮ম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে রাতের আধারে হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে আহম্মেদ সরকার নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে। ঘটনাটি গত ৩০ ডিসেম্বর রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দারিন্দা রসুলপুর গ্রামে ঘটেছে। অভিযুক্ত আহম্মেদ সরকার ওই গ্রামের ব্যবসায়ী আবু সায়েদ সরকারের ছেলে।

জানা যায়, উপজেলার বাড়ৈগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাকিলে সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে ঘটনার দিন রাত ১০টার দিকে ওই ছাত্রী পরিবারের অগোচরে প্রেমিক সাকিলের সাথে দেখা করতে ঘর থেকে বের হলে ওৎঁ পেতে থাকা রসুলপুর গ্রামের আবু সায়েদ সরকারের বখাটে ছেলে আহম্মেদ সরকার ও একই এলাকার মৃত শাহাবুদ্দিন সরকারের ছেলে আব্দুর রহমান জোরপূর্বক মুখ চেপে ধরে ওই ছাত্রীকে আহম্মেদ সরকারের বসত ঘরে নিয়ে যায়। পরে সহযোগী আব্দুর রহমানের সহযোগিতায় ওই ছাত্রীর হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে আহম্মেদ সরকার। ধর্ষণ শেষে বাড়ির পাশে পুকুর পাড়ে পেলে দিয়ে যায় ওই ছাত্রীকে। ঘটনার সময় বখাটে আহম্মেদ সরকারের বাবা-মা বাড়ি ছিলেন না।

এদিকে এ ঘটনা যেন কেউ না জানে তাই ধর্ষক আহম্মেদ সরকার ধর্ষিতা ছাত্রীকে হুমকি দিয়েছেন বলে জানান ছাত্রী।

এক পর্যায়ে ওই ছাত্রী তার পরিবারকে বিষয়টি জানালে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে বখাটে আহম্মেদ সরকারের পক্ষ নিয়ে এলাকার কিছু সংখ্যক গ্রাম্য শালিসগণ চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আহম্মেদ সরকার ও তার পরিবারের লোকজন চিকিৎসার নামে গাঁ ঢাকা দিয়েছে বলে এলাকাবাসী জানান।

Model Hospital

ধর্ষিত ছাত্রী জানান, ঘটনার সময় আমি শাকিলের সাথে দেখা করতে বাড়ির পাশে গেলে ওরা শাকিলকে মারধর করে তার মোবাইল রেখে তারিয়ে দেয়। পরে আমাকে জোর পূর্বক তাদের ঘরে নিয়ে নির্যাতন করে ।

ছাত্রীর মা জানান, এলাকার মাতাব্বররা বলেছে এ বিষয়টি যেন থানায় না জানাই। তারা বলেছে বাড়িতেই ঘটনার সমাধান করে দিবে।

এদিকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত আহম্মেদ সরকারের মা জানান, আমার স্বামিকে নিয়ে কুমিল্লা হাসপাতালে আছি ছেলের ঘটনাটি মিথ্যা ও বানোয়াট ।

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, বিষয়টি আমাকে অবহিত করেছে। কিন্তুু কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital