বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজয়ী এর উদ্যোগে চাঁদপুরে পথচারী মানুষের মাঝে শরবত বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪, ৯:৪৯ পিএম
বিজয়ী এর উদ্যোগে চাঁদপুরে পথচারী মানুষের মাঝে শরবত বিতরণ
তীব্র তাপ প্রবাহ ও খরার তষ্ণার্ত পথচারী মানুষের মাঝে চাঁদপুরের নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ীর উদ্যোগে “প্রজেক্ট প্রশান্তি “নামে দ্বিতীয় বারের মত ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে।
বুধবার (১লা মে) পুরান বাজারে বিজয়ী এর কার্যালয়ের  সামনে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার নারী উদ্যোক্তাগন এই শরবত বিতরণ কর্মসূচীর উদ্ভোধন করে পুরান বাজারের বিভিন্ন অলিগলিসহ নতুন বাজারের কালিবাড়ির মোড়ে ১০০০ পথচারীর মাঝে শরবত বিতরন করা হয়।
প্রজেক্ট প্রশান্তির কোঅর্ডিনেটোর রোকসানা খান মিম এবং মারিয়া ইসলাম রাত্রির এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান,  তুষার ফিরোজ, বিজয়ী এর সদস্য মারিয়া ইসলাম, তাসলিমা মুক্তার ,মরিয়ম আক্তার, শাহনাজ আক্তার সহ বিজয়ী এর সদস্যবৃন্দ।
এ সময় পথচারী ও খেটে খাওয়া গরিব অসহায় মানুষ, রিকসা চালক, অটোচালক ও যাত্রি এবং মোটরসাইকেল আরোহী ,বাস ও ট্রাক চালকদের এই ঠান্ডা শরবত খাওয়ানো হয়।
বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান আজকের পোগ্রামের উদ্যোক্তা মারিয়া ইসলাম এবং রোকসান খান মিমসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন দেশে চলছে তীব্র তাপ প্রবাহ। কোথাও বৃষ্টি নেই। নদী-নালা, খাল-বিল শুকিয়ে গেছে। নলকুপে পানি উঠছে না। পানির অভাবে ফসলের মাঠ ফেটে চৌচির।
সাধারণ-জনগন প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না। তীব্র গরমে ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষদের তৃষ্ণা নিবারণে এই শরবত বিতরণ করা হয়েছে। তৃষ্ণার্তরা এমন ঠান্ডা শরবত খেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, সবাই যদি এমন করে সাধরণ-জনগনের কথা ভাবতো তাহলে মানুষ উপকৃত হতো।
আসুন সবাই গাছ লাগাই ভবিষ্যৎ প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী উপহার দেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital