বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপু‌র পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২, ৩:৩১ পিএম
চাঁদপু‌র পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

চাঁদপু‌র পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব শিক্ষাথীদের মাঝে নতুন বই তুলে দেন প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক।

সাইদ হোসেন অপু চৌধুরী : শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দফতর সমূহের কর্মকর্তা-কর্মচারির উপস্থিতিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উদযাপিত হয়ে আসছে। কিন্তু গত দুবছর ধরে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও গণসমাবেশ বেতি রেখে সীমিত পরিসরে পহেলা জানুয়ারীতে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ শুরু হয়েছে।

স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে চার রঙ্গের নতুন বই বিতরণ করা হ‌য়ে‌ছে। নতুন বছ‌রের প্রথম দি‌নে নতুন বই পে‌য়ে‌ ছাত্র ছাত্রীরা বেজায় খু‌শি।

১ জানুয়া‌রি শ‌নিবার সকাল ১০ টায় পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী‌দের মা‌ঝে নতুন বই‌ তু‌লে দি‌য়ে বই বিতরণ কার্যক্রমের শুভ উ‌দ্বোধন ক‌রেন বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপক চন্দ্র দাস ও ফাহমিদা ফারজানার পরিচালনায় বই বিতরন উৎসবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রফিকুল্লাহ, সাবেক জেলা শিক্ষা অফিসার আব্দুল জলিল মিয়া, পৌরসভার শিক্ষা আহ্বায়িকা খালেদা আক্তার, কাউন্সিলর আয়েশা রহমান, ইউনুস শোয়েব প্রমুখ।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক রেহানা আক্তার, রিনা নন্দি, ফিরোজা আক্তার, তাসলিমা আক্তার, মোস্তফা কামাল, ফয়েজ আহমেদ, সম্রাট জমাদার, আমেনা বেগম, আমেনা আক্তার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital