রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

উদয়ন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পূর্ণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৭:৪৫ পিএম
উদয়ন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পূর্ণ

মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৫ টায় রাজারগাঁও বাজার সংগ্লন্ন মাঠে উদয়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

উদয়ন স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহপরান গাজী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসাদ হোসেন শাকীবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টার এর মাননীয় চেয়ারম্যান, ইঞ্জি: মোহাম্মদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উত্তরা রোটারিক্লাবের সাবেক সভাপতি, সুরাইয়া তালুকদার, বিশিষ্ট সমাজসেবক গোলাম মোহাম্মদ খসরু পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আবুল কালাম।

Model Hospital

এছাড়াও উপস্থিত ছিলেন, উদয়নের স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক মো: ইমন, সাবেক ছাত্রনেতা, হোসেন মীর, ইঞ্জি: নেছার পাটওয়ারী, আব্দুর রাজ্জাক, চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ সম্পাদক, কামাল আহমেদ, আওয়ামী লীগ নেতা, জাকীর হাজারী, রাজারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম বিপ্লব, উদয়ন সমাজকল্যাণের সাবেক সাধারণ সম্পাদক, তানজীল, সাবেক সভাপতি, তানবীর, ইউনিয়ন যুবলীগ নেতা, মোঃ জাকীর হোসেন, বর্তমান সভাপতি, সৌরভ হোসেন জাকারীয়া,সাধারণ সম্পাদক, শাকিল আহমেদ সহ প্রমুখ।

এছাড়াও বেলা ১২ টায় আলীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউজে হাজীগঞ্জ এবং শাহরাস্তির দুই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।