বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করেছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২, ৫:০৭ পিএম
মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করেছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মতলব উত্তর উপজেলার বড় ঝিনাইয়া হাজী শাহজাহান মিয়া মাদ্রাসার উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

মনিরুল ইসলাম মনির : পরিকল্পনা প্রতিমন্ত্রী, একুশে পদকপ্রাপ্ত, বরেন্য অর্থনীতিবিদ, অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঠাঁই নেই। কারন ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। তিনি বলেন সরকার শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দিয়েছে। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

২ জানুয়ারি বিকেলে মতলব উত্তর উপজেলার বড় ঝিনাইয়া হাজী শাহজাহান মিয়া মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন।

বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মো. নাছির উদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড মহসিন মিয়া মানিক, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital