বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শান্তি শৃঙ্খলা রক্ষার্থে

দেশের চলমান পরিস্থিতিতে শাহরাস্তি উপজেলা ছাত্রশিবিরের “হেল্প লাইন কমিটি”

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৭:২৮ পিএম
দেশের চলমান পরিস্থিতিতে শাহরাস্তি উপজেলা ছাত্রশিবিরের “হেল্প লাইন কমিটি”
দেশের চলমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে “হেল্প লাইন কমিটি” গঠন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শাহরাস্তি উপজেলা শাখা।
জনগণের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ, ভিন্নধর্মাবলম্বীদের উপসানলয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সহ দেশের চলমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এই কমিটি গঠন করা হয়েছে।
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ার আগ পর্যন্ত এই কমিটি বহাল থাকবে।
দেশের পরিস্থিতি স্থিতিশীল হলে পরবর্তী সিদ্ধান্ত ক্রমে এই কমিটি বিলুপ্ত করা হবে।
এই বিষয়ে ইসলামি ছাত্রশিবির শাহরাস্তি উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আক্তার হোসেন শিহাব বলেন, দেশের চলমান অস্থিরতা ও অস্থিতিশীলতাকে নিরসন করার জন্যই আমাদের এই কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত সপ্তাহ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই “হেল্প লাইন কমিটি” কাজ করবে।  আমরা আশা করি এক সপ্তাহের মধ্যে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।
শাহরাস্তি উপজেলাবাসীর নিকট আমাদের আহ্বান দেশের চলমান পরিস্থিতিতে আপনাদের যেকোনো সমস্যা সমাধানে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।