বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে নির্বাচন শেষে ফেরার পথে ম্যাজিস্ট্রেট’র গাড়িতে হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ জানুয়ারি, ২০২২, ৩:৪৪ পিএম
হাইমচরে নির্বাচন শেষে ফেরার পথে ম্যাজিস্ট্রেট’র গাড়িতে হামলা
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে হামলা করেছে একদল দুর্বৃত্ত।
বুধবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় উপজেলার আলগী দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হাসান অক্ষত থাকলেও র‌্যাব সদস্য মো. আলী আহত হন। তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট লক্ষীপুর ছোট লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ শেষে উপজেলায় ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও র‌্যাব সদস্যদের তিনটি গাড়িতে হামলা করে দূর্বৃত্তরা। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের গাড়ি বহরে হামলা করে ভাঙচুর করে।
৭নং ওয়ার্ড নির্বাচন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন জানান, আমরা নির্বাচনের ফলাফল ঘোষনা দিয়ে আসার সময় একদল সংঘবদ্ধ লোক রাতের আধারে আমাদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল মেরে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital