মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

ফরিদগঞ্জে ইউনিয়ন বিএনপির দুই সভাপতিকে শো-কজ

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৮:০৬ পিএম
ফরিদগঞ্জে ইউনিয়ন বিএনপির দুই সভাপতিকে শো-কজ
চাঁদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির  সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বেলায়েত হোসেন এবং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিয়াজীকে শোকজ করা হয়েছে।
শনিবার (১৭ আগষ্ট) উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শনিবার প্রদান করা শোকজের অভিযোগে প্রকাশ, সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বেলায়েত হোসেন ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েও ইতিপূর্বে আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন সভা সেমিনারে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছেন। সম্প্রতি সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ অবমাননা করে সংগঠনের নিয়মশৃঙ্খলা ভঙ্গ করে স্থানীয় মানুষদের হুমকি-ধমকি প্রদর্শন করে বিভিন্ন অংকের টাকা চাঁদা দাবী করে আসছে।
অন্যদিকে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিয়াজীর বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনের যোগসাজসে স্থানীয় কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ শর্মাকে স্কুল থেকে তাড়ানোর অপতৎপরতার অভিযোগ আনা হয় । যা বিএনপির জন্য হানিকর ও শৃঙ্খলা ভঙ্গকারী।
উভয়কেই কারণ দর্শানো নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সুবিদপুর পুর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান মো.বেলায়েত হোসেন’র বক্তব্য পাওয়া যায়নি। তবে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিয়াজী তার বিরদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।

এ দিকে ফারুক হোসেন মিয়াজীর অভিযোগ বিষয়ে কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ শর্মা লিখিত বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি ফারুক হোসেন মিয়াজীর বিরুদ্ধে আনিত অভিযোগটি সত্য নয় বলে নিশ্চিত করেন। বরং বিদ্যালয়ের শিক্ষার মান্নোয়নে তিনি সর্বদা সহগোতিা করেন বলে জানিয়েছেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।