রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে আওয়ামীলীগ ৩ বিদ্রোহী ৪ ও স্বতন্ত্র ৬ বিজয়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ জানুয়ারি, ২০২২, ৬:৩২ পিএম
ফরিদগঞ্জে আওয়ামীলীগ ৩ বিদ্রোহী ৪ ও স্বতন্ত্র ৬ বিজয়ী
এস এম ইকবাল : বুধবার (৫ জানুয়ারী) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রাপ্তত ভোটের ফলাফল অনুসারে আওয়ামীলীগ মনোনীত ৩জন প্রার্থী, আওয়ামীলীগ বিদ্রোহী ৪জন এবং স্বতন্ত্র ৬জন প্রার্থী জয়লাভ করেছে।
নির্বাচনে বিজয়ীরা হলেন, বালিথুবা পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন স্বপন(প্রাপ্ত ভোট ৮১১৮, প্রতীক -আনারস) ,নিকটতম প্রার্থী বাহাউদ্দিন (প্রাপ্ত ভোট ৩৫৬৯, প্রতীক -নৌকা) বালিথুবা পুর্ব ইউনিয়নের আওয়ামীলীগ বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান হারুনুর রশীদ(প্রাপ্ত ভোট -৪৯৫০, প্রতীক -আনারস), নিকটতম ইব্রাহিম (প্রাপ্ত ভোট ৩১১৭, প্রতীক -মোটর সাইকেল), সুবিদপুর পুর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বেলায়েত হোসেন(প্রাপ্ত ভোট ৩৪০০, প্রতীক -চশমা), নিকটতম জাকির হোসেন (প্রাপ্ত ভোট ৩৩৩৫, প্রতীক -আনারস) সুবিদপুর পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মহসীন হোসেন (প্রাপ্ত ভোট ৪৯৭২, প্রতীক -আনারস), নিকটতম জসিম উদ্দিন (প্রাপ্ত ভোট ৩৫২৯, প্রতীক -চশমা) ,গুপ্টি পুর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান পাটওয়ারী (প্রাপ্ত ভোট ৩৫২৫, প্রতীক -চশমা), নিকটতম মোস্তাফিজুর রহমান (প্রাপ্ত ভোট ৩১৫৭, প্রতীক -ঘোড়া), গুপ্টি পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী বুলবুল আহমেদ (প্রাপ্ত ভোট ৩২৭৫, প্রতীক -আনারস),নিকটতম আব্বাস (প্রাপ্ত ভোট ৩১৯০, প্রতীক -মোটর সাইকেল), পাইকপাড়া উত্তর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু তাহের পাটওয়ারী(প্রাপ্ত ভোট ৩৯৪৯, প্রতীক -মোটর সাইকেল), নিকটতম সাইফুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৬১১, প্রতীক -আনারস) , গোবিন্দপুর উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী শাহআলম শেখ (প্রাপ্ত ভোট ৪৩৭৯, প্রতীক -চশমা), নিকটতম সোহেল চৌধুরী (প্রাপ্ত ভোট ৩১৩৮, প্রতীক -নৌকা) , গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়া (প্রাপ্ত ভোট ৩১৩৬, প্রতীক -নৌকা), নিকটতম হুমায়ুন কবির (প্রাপ্ত ভোট ৪৬৯৪, প্রতীক -চশমা), চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মাহমুদুল হাসান মিরাজ(প্রাপ্ত ভোট ৫৪৮৪, প্রতীক -নৌকা), নিকটতম (প্রাপ্ত ভোট ৪৭০৪, প্রতীক -আনারস), চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান (প্রাপ্ত ভোট ৫০৬০, প্রতীক -আনারস) ,নিকটতম মিজানুর রহমান (প্রাপ্ত ভোট ২৩৯৩, প্রতীক -মোটর সাইকেল) , রূপসা উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী কাউছারুল আলম কামরুল (প্রাপ্ত ভোট ৪০৪১, প্রতীক -মোটর সাইকেল), নিকটতম ওমর ফারুক(প্রাপ্ত ভোট ৩৭৪২ , প্রতীক -নৌকা) এবং রূপসা দক্ষিণে আওয়ামীলীগ প্রার্থী মো: শরীফ হোসেন (প্রাপ্ত ভোট ২৭৫১, প্রতীক -নৌকা) , নিটকতম আ: কাদের (প্রাপ্ত ভোট ১৪১০, প্রতীক -আনারস) ।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।