মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আইফা’র উপদেষ্টা রেজ্জাকুল হায়দার খোকন’র স্মরণে শোকসভা অনুষ্ঠিত

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:১৬ পিএম
ফরিদগঞ্জে আইফা’র উপদেষ্টা রেজ্জাকুল হায়দার খোকন’র স্মরণে শোকসভা অনুষ্ঠিত
ফরিদগঞ্জ উপজেলা সদরে সমাজসেবামূলক প্রতিষ্ঠান আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন (আইফা)’র উপদেষ্টা সদ্য প্রয়াত রেজ্জাকুল হায়দার খোকন’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ আগস্ট) বিকেলে আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন’র নিজস্ব কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা মো.মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি)।
ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ ও বিএনপি নেতা মজিবুর রহমান ফরহাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, বিএনপি নেতা এসএম মিজানুর রহমান, ফরিদ আহমেদ রিপন, মজিবুর রহমান দুলাল, হারুনুর রশিদ, সিরাজুল ইসলাম পাবক,  সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা মশিউর রহমান মনা মাস্টার, পৌর সদর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন গাজী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশবাসীর সার্বিক মঙ্গল ও রেজ্জাকুল হায়দার খোকনসহ প্রয়াত সকল মুসলিম উম্মাহ আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ বাজারের তুলাতলী জামে মসজিদের খতিব মুফ্তি আনোয়ার হোসেন আমিনী।
উল্লেখ্য. আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন’র উপদেষ্টা রেজ্জাকুল হায়দার খোকন (৬৬) বছর বয়সে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে নয়টায় ঢাকার শেখ রাসেল গ্যাসস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি ২ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য গুনগাহী রেখে যান। রেজ্জাকুল হায়দার খোকন আমৃত্যু একজন নির্ভিক সমাজকর্মী হিসেবে নিজেকে বিলিয়ে দিয়েছেন। ফলে তার মৃতুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনে শোকের ছায়া নেমে এসেছে।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।