বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে রাত পেরোতেই পাল্টে গেল ফলাফল শীট

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২, ১২:২৫ পিএম
ফরিদগঞ্জে রাত পেরোতেই পাল্টে গেল ফলাফল শীট
এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের একটি ওয়ার্ডের সদস্য পদে ফলাফল শীট পাল্টে দেয়ার অভিযোগ উঠেছে।
নির্বাচনের দিন ৫জানুয়ারী বুধবার রাতে ৪দফা ভোট গননা শেষে হারুনুর রশিদ জমাদারকে বিজয়ী ঘোষনা করে স্বাক্ষরিত ফলাফল শীট হস্তান্তর করেন প্রিজাইডিং অফিসার।
রাত পেরোতে ফলাফল পাল্টে, ৬  জানুযারী বৃহষ্পতিবার রিটাণিং অফিসারের কার্যালয় থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল আহাদকে বিজয়ী দেখানো হয়।
এমন অভিযোগ করে ৬জানুয়ারী বৃহষ্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনের দিন বিজয়ী ইউপি সদস্য হারুনুর রশিদ জমাদার।
ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মলনে মোঃ হারুনুর রশিদ জমাদার, অভিযোগ করে বলেন,আমি ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করি। আমার দক্ষিণ ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশিদ।
নির্বাচনে শেষে, ভোট  গননা করে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন। নানা কারণে পরপর ৪ বার ভোট গণনা শেষে সেখান আমার মোরগ প্রতীকে সর্বোচ্চ ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হই।
ঘোষণা শেষে তিনি তার স্বাক্ষরিত ফলাফল শীট আমার নির্বাচনী এজেন্ট মোঃ শরীফ হোসনের কাছে হস্তান্তর করেন।
ফলাফলে, আমার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল আহাদ (প্রতিক ফুটবল)- ৩৭৭ ভোট দেখানো হয়।
কিন্তু ৬ জানুয়ারী বৃহষ্পতিবার রিটানিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলীরেজা আশরাফি তার অফিস থেকে, পরাজিত আব্দুল আহাদকে নুতন করে বিজয়ী দেখিয়ে ফলাফল শীট প্রদান করেন। সেখানে নির্বাচনের দায়িত্বরত এজেন্টদের স্বাক্ষরও জাল করে দেখানো হয়েছে।
এই বিষয়ে আমি লিখিত ভাবে উপজেলা নিবার্হী অফিসার এবং রিটানিং অফিসারকে অভিযোগ করেছি। সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সহসভপতি মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলে নির্বাচনে সাধারন সদস্য পদে অংশ নেয়া, মুনছুর আহম্দে বেগ (তালা প্রতীক) ও ওসমান গণি (আপেল প্রতীক) এবং এজেন্ট আব্দুল গোফরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital