বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২, ৪:০৩ পিএম
হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ৬ জানুয়ারি হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফয়সাল হোসাইন ও ছাত্রদলের সদস্য সচিব মোঃ জুয়েল রানা তালুকদারের যৌথ স্বাক্ষরিত এই কমিটিতে মো. মহসিন উদ্দিন তুষারকে সভাপতি, মো. রাশেদ হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. তানভির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. রাকিব হোসেন, সহ-সভাপতি রিপন হোসেন, রুবেল হোসেন, শাহদাত হোসেন কাজল, জহিরুল ইসলাম, জাহিদুল ইসলাম জিসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহিন উদ্দিন, মো. লিটন, ফারহান হোসেন, সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, মো. মোহন, শাওন চৌধুরী ও রাশেদ হোসেন।

ওই সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, ৮নং হাটিলা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবলু চৌধুরী, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল হাসান, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক আবু ইউসুফ পাটোয়ারী, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য কামাল হোসাইন মারুফ বিল্লাল হোসেন মজুমদার প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital