বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ভোটের দিনে অলি নামের এক যুবক গুলিবিদ্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২, ৪:২৩ পিএম
ফরিদগঞ্জে ভোটের দিনে অলি নামের এক যুবক গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিনিধি : ফরিদগঞ্জের ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে অনুষ্টিত ইউপি নির্বাচনের দিন ৫ জানুয়ারী ভোট গ্রহনের সময় ৫নং ওয়ার্ডের ভুলাচৌ সমাজ কল্যান অফিস ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
সৃষ্ট ওই সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়েছেন মোঃ অলিউল্লা মজুমদার ওরফে অলি (৩০) নামের এক যুবক। গুলিবিদ্ধ অলিকে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উক্ত কেন্দ্রে যখন অবাধ ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন চলছিল। এমন মুহুর্তে নৌকার পক্ষ হয়ে অলিসহ একদল যুবক ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে ভোট কেন্দ্রে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্দ হন ওই যুবক । পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় অলিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
খোজ নিয়ে নিশ্টিত হওয়া গেছে যে, গুলিবিদ্ধ অলি হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি , কেন্দ্রীয় ত্রান ও সমাজকল্যান বিষয়ক উপকমিটির সাবেক সদস্য খাজে আহাম্মেদ মজুমদারের ছোট ভাই ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital