শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে গো খামারে দূর্ধর্ষ ডাকাতি, পাহারাদারকে জিম্মি করে ১১ গরু লুট

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৭ পিএম
শাহরাস্তিতে গো খামারে দূর্ধর্ষ ডাকাতি, পাহারাদারকে জিম্মি করে ১১ গরু লুট

শাহরাস্তিতে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা দেলোয়ার হোসেন মিয়াজির পুত্র হৃদয়ের গরুর খামারে একটি দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। পাহারাদারকে জিম্মি করে ডাকাত দল ১১ টি গরুর লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার দিবাগত রাত ৩টায় শাহরাস্তি সূচীপাড়া দোয়াভাঙ্গা সড়কের শাহরাস্তি ব্রিকস এর পরিত্যক্ত অফিস কক্ষ এলাকার পাশে স্থাপিত খামারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামার মালিক হৃদয়, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত ৮ বছর ধরে নীলফামারী জেলার বালাপাড়া গ্রামের জীতেন রায় ও তার স্ত্রী মিষ্টি রানী রায় এ খামার দেখবালের দায়িত্ব পালন করে আসছেন। ওই হিসেবে সে রাতে খামারের দায়িত্বে নিয়োজিত ছিল তারা।

জীতেন ও তার স্ত্রী জানান, রাত আনুমান তিনটার পূর্বে একদল ডাকাত তাদের পাহারাদারের আবাসন গৃহে এসে ব্যাপক ভাংচুর চালিয়ে সেখানে রক্ষিত মূল্যবান কাগজপত্র তছনছ করে দেশীয় অস্ত্রের মুখে ওই পরিবারকে জিম্মি করে বেদম প্রহার শুরু করে। একপর্যায়ে ডাকাত দল গো-খামারে রক্ষিত ১১ টি গরু দুটি পিকাপে উত্তোলন করে কেটে পড়ে।

Model Hospital

পরে পাহারাদার জীতেনের স্ত্রী মিষ্টি দাঁত দিয়ে কামড়িয়ে বাঁধন খুলে চিৎকার করলে পার্শ্ববর্তী বাড়ির অধিবাসী রওশনারা ছুটে আসেন। তিনি এসে দেখেন গরু বোঝাই দুটি পিকআপ ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছে।

সকালে পৌর শহরের স্থানীয় মেহের কালিবাড়ি বাজারে হাজী মহিন উদ্দিন শপিং কমপ্লেক্সের সিসি ক্যামেরায় ওই রাতে দুটি পিকআপ চলে যাওয়া দৃশ্য ধরা পড়ে। পরে মালিক হৃদয়কে এই সংবাদ দিলে সে এসে আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয়দের বিষয়টি অবহিত করে গরু খোঁজার জন্য বেরিয়ে পড়েন। বুধবার বিকেল পাঁচটায় খামার মালিক হৃদয় গণমাধ্যমকে মুঠোফোনে জানান, তার চুরি হওয়া গরুর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

বর্তমানে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা গ্রামে তার চোরাইকৃত গরু রয়েছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে। ওই এলাকার স্থানীয় বাসিন্দা ও শাহরাস্তি উপজেলা পুলিশের একটি দল গরুগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন জানান, আমরা বিষয়টি অবহিত হয়ে আইনি সহায়তা দেওয়ার জন্য পুলিশের একটি টিম গরু উদ্ধারে নিয়োজিত করেছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital