বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ছাত্রদের ওপর হামলাকারী নাজির এখন প্যানেল চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪২ পিএম
চাঁদপুরে ছাত্রদের ওপর হামলাকারী নাজির এখন প্যানেল চেয়ারম্যান

চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নম্বর আলগী উত্তর ইউনিয়ন পরিষদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারী ইউপি সদস্য নাজির বেগকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন ইউনিয়নের আরেক ইউপি সদস্য মো. ফারুকুল ইসলাম গাজী।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার বিষয়টির সত্যত্য নিশ্চিত করেন ওই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে চেয়ারম্যান নিয়মিত পরিষদে আসেন না। মাঝে মাঝে আসেন। গত ২ সেপ্টেম্বর চেয়ারম্যান নিজ এলাকায় সকল ইউপি সদস্যদের ডেকে ভোটাভোটির মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন। ওইসব কাগজপত্র আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছি।

Model Hospital

ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফারুকুল ইসলাম গাজী বলেন, চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারীর নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তিনি পরিষদে আসতে না পারায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার উদ্যোগ নেন। দুইজন প্যানেল চেয়ারম্যান পদে প্রার্থী হন। এর মধ্যে ভোটে নাজির বেগ ৬ ভোট পান এবং আমি ৬ ভোট পাই। কিন্তু নাজির বেগ যুবলীগ নেতা হওয়ার কারণে তাকে চেয়ারম্যান নিজের ভোট দিয়ে নির্বাচিত করেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় ৩ সেপ্টেম্বর আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছি। তিনি আমাদের সকল ইউপি সদস্যকে গত ১১ সেপ্টেম্বর উপজেলা পরিষদে ডেকে বিষয়টি জেনেছেন। তিনি বলেছেন এই বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন। আর চেয়ারম্যানের বিষয়ে বলেছেন উনি পরিষদে বসলে আমাদের কোনো সমস্যা আছে কিনা। আমরা সকল ইউপি সদস্য বলেছি চেয়ারম্যান যদি পরিষদে বসতে পারেন আমাদের কোনো সমস্যা নেই।

ছাত্রদের ওপর হামলাকারী ও চেয়ারম্যান কর্তৃক নির্বাচিত প্যানেল চেয়ারম্যান নাজির বেগের কাছে বক্তব্যের জন্য একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। তবে ছাত্রদের ওপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে।

এদিকে গত আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় হাইমচর থানায় মামলা করেছেন আহসান হাবিব নামে উপজেলা ছাত্রদলের এক নেতা। ওই মামলায় চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী আসামি। এছাড়াও সদরের আরেক মামলায় আসামি ওই চেয়ারম্যান। মামলার আসামি হওয়ায় তিনি এখন পলাতক। যে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) উম্মে সালমা নাজনীন তৃষা এই বিষয়ে বলেন, আমি অভিযোগ পেয়েছি। ইউপি সদস্যদের ডেকে কথা বলেছি। প্যানেল চেয়ারম্যান নির্বাচনের পর ৯০ দিনের মধ্যে করার কথা। এই পরিষদে তখন করা হয়নি। তাহলে এটি এখন করার প্রশ্নই আসে না। তারপরও আমি এই বিষয় সংক্রান্ত কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital