বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানসিক বিকাশ, ব্যায়াম সবকিছুর অন্যতম মাধ্যম খেলাধুলা; ইউএনও শরিফুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ জানুয়ারি, ২০২২, ২:১২ পিএম
মানসিক বিকাশ, ব্যায়াম সবকিছুর অন্যতম মাধ্যম খেলাধুলা; ইউএনও শরিফুল হাসান

চাঁদপুর জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে মতলব উত্তর উপজেলায় অনুর্ধ্ব-১৭ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে মতলব উত্তর উপজেলায় অনুর্ধ্ব-১৭ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে অনুর্ধ্ব-১৭ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

গাজী শরিফুল হাসান বলেন, খেলা যেমন মানুষের মনকে সুন্দর রাখে, তেমনি জীবনের চলার পথটা করে দেয় সুন্দর। সুস্থ দেহ থাকলে, একটা সুস্থ মনও থাকবে। বর্তমানে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি-মানুষের মন-মানসিকতা ও সমাজকে কলুষিত করে দিচ্ছে। এখান থেকে আমাদের যুব-সমাজকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।

তিনি বলেন, মানসিক বিকাশ, ব্যায়াম সবকিছুর অন্যতম মাধ্যম খেলাধুলা। যুবকদের মাদক ছেড়ে খেলাধুলাতে মন দিতে উৎসাহিত করেন তিনি। পাশাপাশি অভিভাবকদের ছেলে মেয়েদের সবসময় খেলাধুলায় উৎসাহী করার আহ্বান জানান। তিনি বলেন, আপনি দায়িত্ব এড়িয়ে যাবেন, কাল আপনার সন্তান আপনার প্রতি দায়িত্ব এড়িয়ে যাবে।

Model Hospital

সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম। খেলা পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।
উপস্থিত ছিলেন- ইসলামাবাদ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, সুলতানাবাদ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক খোকন।

টুর্ণামেন্টে উপজেলার ১৬টি টিম অংশগ্রহণ করবে বলে জানান আয়োজকরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital