মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত 

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪০ পিএম
ফরিদগঞ্জে ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত 

ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান দুলাল।

ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের উপাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন সাবু পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহীন মোল্লার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম কাঞ্চন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশেদ।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান আপু, সহ-সভাপতি কাজল পাটওয়ারী রাজু, যুগ্ম সাধারন সম্পাদক মো. সাইফুদ্দিন পাটওয়ারী ফরহাদ, জাকির মিজি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম গাজী, সদস্য কামরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সদস্য কাউছার আহাম্মেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান পাখি প্রমূখ।
এর আগে ওয়ার্ড বিএনপির সম্মেলনকে ঘিরে ব্যানারে নাম লেখাকে কেন্দ্র করে হট্টগোল হয়ে সভা সাময়িক ভাবে স্থগিত হয়ে যায়। পরে পুনরায় সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী সভাপতিত্বে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান দুলাল ১ নং ওয়ার্ড বিএনপির ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করেন। এতে সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম শিপন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন পাটওয়ারী নির্বাচিত হয়।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।