রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা সামগ্রী বিতরন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৫ পিএম
মতলব উত্তরে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা সামগ্রী বিতরন

মতলব উত্তর(চাঁদপুর)উপজেলায় শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা সামগ্রী বিতরন করেন অতিথিবৃন্দ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। ২৯ সেপ্টেম্বর রবিবার সকালর উপজেলার নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুরের উপপরিচালক সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধরন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি)হিল্লোল চাকমা, দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আশ্রাফুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী।বক্তব্য রাখেন, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুপ্রক এর সদস্য একেএম তাজুল ইসলাম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা আফজাল খান। অনুষ্ঠানে উপজেলার সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিক সচেতনতা সৃষ্টি না হলে শুধু আইন দিয়ে দুর্নীতি কমানো সম্ভব নয়। আর ‘দুর্নীতি রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয়, উন্নয়ন হলেও তা টেকসই হবে না। দুর্নীতি সহনীয় পর্যায়ে আনতে সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’আর এ বিষয়ে ছাত্র ও তরুন সমাজকে এগিয়ে আসতে হবে।দুর্নীতিকে মনেপ্রানে ঘৃনা করতে হবে।আগামীর বাংলাদেশকে সাজাতে ছাত্র ও তরুন সমাজকেই বেশী দায়িত্ব নিতে হবে।

Model Hospital

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।