রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ১০ম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০০ পিএম
মতলব উত্তরে ১০ম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন
বৈরি আবহাওয়াও দমাতে পারেনি মতলব উত্তর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বৃষ্টি মাথায় নিয়েই মাঠে ছিল শিক্ষকরা। ২৯ সেপ্টেম্বর বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদের প্রধান গেইটে অবস্থান নেয় ৭ শতাধিক শিক্ষক।
কর্মসূচিতে শিক্ষকরা উপজেলা গেইটে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন লক্ষে মানববন্ধন করে।মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয় হতে আগত সহকারী শিক্ষকরা বিভিন্ন যুক্তি তুলে ধরে বক্তব্য রাখে।
এ সময় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে বক্তবঢ রাখেন, শিকারিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম দিপু ও কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমানের সঞ্চালনায়
বক্তব্য রাখেন ফরাজীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বাতেন প্রধান, ছেঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হুমায়ুন কবির, দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্যামল কুমার বাড়ৈ, জীবগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রহমতুল্লাহ চৌধুরী, ৯২নং গজরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শাহ আলম, দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নূরে আলম,  উদামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মামুনুর রশিদ, উত্তর ছোট হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জোহরা জান্নাত, কিনারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিজানুর রহমান প্রমুখ।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।