মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২৭ পিএম
ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সু-সংগঠিত করার লক্ষ্যে ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর রোববার বিকেলে রূপসা বাজারে দক্ষিণ মাথায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বেপারির সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া।
সভাপতির বক্তব্যে বলেন, দীর্ঘ দিন আমার জুলুম নির্যাতনের শিকার হয়ে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপিকে আগলে রেখেছি। ইতিপূর্বে আমার একত্রিত হয়ে ঠিকমতো কুশল বিনিময় করতেও পারিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। আমরা তা ধরে রাখতে হবে। আপনাদের সাথে নিয়ে উপজেলার মধ্যে রূপসা ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি আরো বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নান সাহেবর নির্দেশে ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে দিকনির্দেশনা মূলক এ আলোচনা।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ, হুমায়ূন কবির টিপু, নপর আলী মুন্সী, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও রূপসা উত্তর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মনা, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমান, সহ সভাপতি তোফায়েল আহমেদ, সদস্য হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান বিডিয়ার, সাধারণ সম্পাদক মোঃ খোকা। ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মিনাজ হোসেন , সাধারণ সম্পাদক মোঃ মহন মাষ্টার, ৩ নং ওয়ার্ডের সভাপতি মোঃ নাজির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাগর হোসেন, ৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মমিন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ দুলাল, ৫ নং ওয়ার্ডের শরীফ বিডিয়ার, সাধারণ সম্পাদক আমিন ডাক্তার, ৬ নং ওয়ার্ডের সভাপতি মিন্টু বেপারি, ৭ নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর পাটওয়ারী, সাধারণ সম্পাদক একে জুয়েল, ৮ নং ওয়ার্ডের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সিরাজ হোসেন ও ৯ নং ওয়ার্ডের কালু পাটওয়ারী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।