রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ভারতে মহানবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৮:২৯ পিএম
ভারতে মহানবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল

ভারতে মহানবী (সা.)- কে কটুক্তির প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল বের করে।

ভারতে মহানবী (সা.)- কে নিয়ে কটু্ক্তি, ভারতীয় আগ্রাসন ও পানি শাসনের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র, শিক্ষক ও সাধারন জনতা।
বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে ব্যবসায়ী মো. আমিন, মো. মোজাম্মেল, গল্লাক কলেজের ছাত্র মো. ফাহিম হোসেন নেতৃত্বেকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ বিক্ষোভ মিছিল বের করে।
পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে গল্লাক বাজারে তারা প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘বিজেপির দালালেরা হুঁশিয়ার সাবধান’- এমন নানা স্লোগান দেন।
এ সময় বক্তারা বলেন, ভারতের এক কুলাঙ্গার আমাদের নবীকে (সা.) নিয়ে কটূক্তি করেছে। আমরা এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যকে ধিক্কার জানাই। যারা নবী (সা.) ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে আমরা তার প্রতিবাদ জানাই। আগামীতেও বাংলাদেশের ভেতরে ও বাইরে যারা এ ধরনের কটূক্তি করবে আমরা তাদের প্রতিহত করব। অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, সরকার রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানাক।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হারুনুর রশিদ, গল্লাক দারুসসুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুর রহমান, গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি মো. আব্দুল হান্নান ছাড়াও বিভিন্ন শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় মো. সাব্বির হোসেন, মো. তারেক ভূঁইয়া, মো. আরমান আতিক, মো. তানভীর হোসেন ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।