মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কচুয়ায় সম্প্রীতি সমাবেশ

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৮:৫৬ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কচুয়ায় সম্প্রীতি সমাবেশ

কচুয়ায় সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন চৌধুরী।

সনাতান ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আসছে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষে চাঁদপুরের কচুয়ায় সম্প্রীতি সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন চৌধুরী দূর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসক কতৃক প্রদত্ত সরকারের নির্দশাবলী উপস্থাপন করেন। তিনি বলেন, প্রতিটি পূজা মন্দিরে পুলিশ, আনসার মোতােেয়ন করা হবে। মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, নিজেদের সার্বক্ষনিক স্বেচ্ছাসেবক মোতায়েন। কোথায়ও কেন অনভিপ্রেত ঘটনা ঘটলে জাতীয় জরুরী সেবা কন্ট্রোল রুম বা ৯৯৯ /৩৩৩ তে কল করলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলার ৩৯টি পূজা মন্দিরে সৌহাদ্যপূর্ন পরিবেশে পূজা উৎসব পালনের লক্ষে সম্প্রতি সমাবেশ ও প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, ওসি আবদুল হালিম, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলী, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বিকাশ সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ: মবিন।

বক্তাগন সরকারি নিয়ম নীতি অনুযায়ী শারদীয় দূর্গাপূজা পালনের বিষয়ে মতামত ব্যক্ত করেন।

Model Hospital

এসময় বিভিন্ন মন্দির কমিটি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।