রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

 ঘনিয়ারপাড় মোল্লা পরিবার ফাউন্ডেশনের ১ম বর্ষ পূর্তিতে দোয়া ও আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৮:০৭ পিএম
 ঘনিয়ারপাড় মোল্লা পরিবার ফাউন্ডেশনের ১ম বর্ষ পূর্তিতে দোয়া ও আলোচনা সভা

চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় মোল্লা পরিবার ফাউন্ডেশন এর ১ম বর্ষ পূতি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৪ অক্টোবর) শুক্রবার বিকালে ঘনিয়ারপাড় মোল্লা পরিবার ফাউন্ডেশনের প্রধান কার্যালয় মোল্লা পরিবার ফাউন্ডেশন এর সদস্যদের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোল্লা পরিবার ফাউন্ডেশনের সভাপতি আলী মনছুর শাহিন মোল্লার সভাপতিত্বে মোল্লা পরিবার ফাউন্ডেশন সহ- সাংগঠনিক সম্পাদক নূর নবী মোল্লার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, মোল্লা পরিবার ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা হাজী আব্দুর রশিদ মোল্লা, জাহাঙ্গীর আলম মোল্লা, সি- সহ সভাপতি রফিক মোল্লা, সহ- সাধারণ সম্পাদক নাছির মোল্লা, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক মাফুজ মোল্লা, অর্থ সম্পাদক ইব্রাহিম মোল্লা ক্রীড়া বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন মোল্লা সহ আরো অনেক।

এ সময় বক্তারা বলেন, গত এক বছর মোল্লা পরিবার ফাউন্ডেশন সদস্যরা যে ভাবে কাঁধে কাঁধ মিলেয়ে সকল কার্যক্রম করেছে এবং মোল্লা পরিবারের সদস্যদের বিপদে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে এসেছে ভবিষ্যৎ আমরা এক সাথে থেকে সকল বাধাকে উপেক্ষা করে কাজ করে যাব। এবং সমাজে গরিব অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করবো এই জন্য মোল্লা পরিবার ফাউন্ডেশন সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন বক্তারা। আলোচনা শেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় পড়ে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।