রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কাল হাজীগঞ্জে ওরছে ইমামে রাব্বানী

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৭:১০ পিএম
কাল হাজীগঞ্জে ওরছে ইমামে রাব্বানী

ইমামে রাব্বানী, কাইয়ুমে জামান, গাউছে জামান, পঞ্চদশ শতাব্দীর মোজাদ্দেদ, ইমামে আহলে সুন্নাত, আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ আবু নছর মোহাম্মদ আবিদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী (রাঃ)’র ৩৬তম পবিত্র বেসাল শরীফ তথা ওফাত দিবস উপলক্ষে ৩৬তম ওরছে ইমামে রাব্বানী আজ ৮ অক্টোবর মঙ্গলবার।

হাজীগঞ্জের ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফে এই মহাপবিত্রতম ওরছ শরীফ আজ অনুষ্ঠিত হবে। একইসাথে অনুষ্ঠিত হবে হিজবুর রাসুল মহাসমাবেশ। এতে সভাপতিত্ব করবেন দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী (মাঃজিঃআঃ)।

দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-বুজুর্গ আহলে সুন্নাতের আমন্ত্রিত মেহমান হিসেবে ওরছে ইমামে রাব্বানীতে উপস্থিত হবেন। বাদ আসর থেকে ওলামায়ে কেরামের বয়ান শুরু হবে। সারারাত বয়ান শেষে ফজরের নামাজ শেষে আখেরী মুনাজাত করবেন দরবার শরীফের পীর সাহেব।

এছাড়া বাদ জোহর থেকে খতমে কোরআন, খতমে গাউছিয়া, হামদে বারি তায়ালা, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শানে মুর্শিদি পরিবেশন চলবে পর্যায়ক্রমে। বাদ মাগরিব পীর সাহেব কেবলার নেতৃত্বে ইমামে রাব্বানীর মাজার শরীফে গিলাফ চড়ানো হবে। তখন মাজার জিয়ারতসহ মিলাদ কিয়াম হবে। এই ওরছে ইমামে রাব্বানী অনুষ্ঠানে দেশের সকল নবী প্রেমিক সুন্নী মুসলমানকে অংশ নেয়ার জন্যে দরবার শরীফের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Model Hospital

উল্লেখ্য, আল্লামা সাইয়েদ আবিদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী (রাঃ) বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানে প্রথম আহলে সুন্নাত ওয়াল জামাআতকে সাংগঠনিক রূপ দেন। এর আগে এই দেশে সুন্নী মুসলমানদের কোনো সংগঠন ছিল না। তখন সকল ওলামায়ে কেরামের সম্মতিক্রমে আল্লামা আবিদ শাহ মোজাদ্দেদী আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি নির্বাচিত হন। ১৯৮৮ সালের ২৩ আশ্বিন, ৮ অক্টোবর ১২৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি ছিলেন। তাঁর জীবদ্দশায় তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ আরো বেশ কিছু দেশে ইসলামের মধ্যে যত ভ্রান্ত দল আছে তাদের সাথে অসংখ্য বাহাস-মোনাজারা এবং জিহাদ করে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাআতকে প্রতিষ্ঠিত করেন। সে জন্যে তাঁর কাছে এই উপমহাদেশের সুন্নী মুসলমানগণ অশেষ ঋণী থাকবেন।

রাজরাজেশ্বর ইউনিয়নবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো : কবির চোকদার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
রাজরাজেশ্বর ইউনিয়নবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো : কবির চোকদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদরের ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন চোকদার দলীয় নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন বংশের মুরব্বিদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার (২৫ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোয়ালনগর পাটোয়ারী বাজার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজরাজেশ্বর প্রধানীয়া বংশীয় মুরব্বি হাজী কাদির প্রধানীয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী দেওয়ান, এলাকার মুরব্বি কাদির প্রধানীয়া, মোহাম্মদ মিজি, সাইদ দেওয়ান, আব্দুল বেপারী, আমু ঢালী, আলমগীর মাল, শফিকুল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, আবু বকর পাটোয়ারী, আবুল বকাউল, রহমান প্রধানিয়া, নাসির রাঢ়ি, নবীর দেওয়ান, সেকুল দেওয়ান, এবাদুল্লাহ দেওয়ান, হুমায়ুন বেপারী, ফজল সরকার, মুকবুল আসামি, মানিক ভুঁইয়া, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিজি, ২নং ওয়ার্ডের সভাপতি বাবুল প্রধানীয়া, ৩নং ওয়ার্ডের সভাপতি হানিফ ঢালী, ৪নং ওয়ার্ডে সভাপতি সেকুল বেপারী, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু তাহের মাল, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তফা সরকার, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ৮নং ওয়ার্ডের সভাপতি হাফেজ দেওয়ানা, ৯নং ওয়ার্ডের সভাপতি বাচ্চু বেপারী প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ইউপি নির্বাচনে আমরা একজন সৎ, আদর্শবান এবং দক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাই। যিনি এই ইউনিয়নকে সত্যিকার অর্থে একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবে। সেই নেতৃত্বের সকল গুণাবলী আমরা ওই এলাকার কৃতি সন্তান কবির হোসেন চৌকদারের ভেতরে দেখছি। আমরা বিশ্বাস করি তিনি বাবা মায়ের মতোই একজন জনবান্ধব এবং যোগ্য জনপ্রতিনিধি হবেন। তাই দলের প্রতি অনুরোধ করবো আগামী আসন্ন ইউপি নির্বাচনে তাকে যেন দল থেকে মনোনয়ন দেওয়া হয়।

কবির হোসেন চোকদার তার বক্তব্যে বলেন, আমার বাবা-মা দুজনেই এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন। আজ পর্যন্ত তারা কেউ এলাকা ছেড়ে যাননি। আমিও আমার বাবা-মায়ের আদর্শকে ধারণ করে এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করেছি। এলাকার মানুষের সুখ দুঃখের দীর্ঘ সময় পাশে ছিলাম। জনপ্রতিনিধি হই বা না হই জীবনের শেষ দিন পর্যন্ত এলাকায় মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাব।

Model Hospital

তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাস করে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম। রাজপথে আন্দোলন সংগ্রামে স্বক্রিয় ছিলাম। তাই আমি বিশ্বাস করি, আমার দল আগামী ইউনিয়ন নির্বাচনে আমাকে মূল্যায়ন করবে। এরপরে দল থেকে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত মেনে নিয়েই আমি সামাজিক কাজ করে যাব। আমাদের অভিভাবক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই রাজরাজেশ্বর ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। রাজরাজেশ্বর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গডে তোলার এই অগ্রযাত্রায় আমিও একজন সারথী হতে চাই। এজন্য আমি আপনাদের দোয়া, সমর্থন এবং ভালোবাসা কামনা করছি।

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃত্ব এবং এলাকার মুরুব্বীরা উপস্থিত ছিলেন।