শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচর চরাঞ্চলে মাটিখেকো ও ভূমিদস্যুদের আস্তানায় অভিযান, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২, ১:৪০ পিএম
হাইমচর চরাঞ্চলে মাটিখেকো ও ভূমিদস্যুদের আস্তানায় অভিযান, আটক ২

মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে চরাঞ্চল ধ্বংস করে অবৈধভাবে মাটি বিক্রির সংবাদ পেয়ে ভূমিদস্যুদের আস্তানায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল। এতে দু’জনকে আটক করে ১ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

১০ জানুয়ারী ২০২২ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং হাইমচর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ভূমিদস্যু ও মাটিখেকোদের আস্তানায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতরা হলো বরিশাল জেলার উজিরপুর উপজেলার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে, মোঃ নূরে আলম হাওলাদার (৩৫) ও নোয়াখালী চাটখিল উপজেলার মধ্য বদরপুর গ্রামের ইব্রাহিমের ছেলে মোঃ রাসেল (২৫)। ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের ১ মাস করে জেল দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।

জানা যায়, মেঘনা নদীর পশ্চিম পাড়ে ৫নং হাইমচর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ভূমিদস্যুরা দীর্ঘদিন যাবৎ বেকু দিয়ে অবৈধভাবে মাটি বিক্রি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল এর নেতৃত্বে বরিশালের হিজলা ও হাইমচর ইউনিয়নের সীমান্তে মাটি কাটার সময় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌছলে মাটি খেকোরা পালিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করে হাইমচর থানা পুলিশ। অভিযান পরিচালনাকালীন সময় হাইমচর থানা এসআই আলআমিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital