মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জালিয়াতির মামলায় পুলিশ আসামীর যোগসাজস  

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৬:০৮ পিএম
জালিয়াতির মামলায় পুলিশ আসামীর যোগসাজস  
তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার আগেই বিবাদীর হাতে আসার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ওই তদন্ত প্রতিবেদনে আবার অভিযুক্ত এক দলিল লেখককে নির্দোষ ঘোষনা করা হয়েছে। আর মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চাঁদপুরের একজন পুলিশ পরিদর্শক। ফরিদগঞ্জে দলিল জালিয়াতির ঘটনায় আদালতে দায়েরকৃত মামলার ঘটনা এটি।

জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার জনৈক নুরুল ইসলাম তার ছেলে হাসান ইসলামকে দুই দাগে মোট ১১ শতক ভুমি হেবা করে দেন। হেবা করার পর দলিল লেখক ও তার ছেলে জালিয়াতি করে দলিলের তফসিল পরিবর্তন করে এক দাগে ১১ শতক জমি খারিজ করে নেন। এই ঘটনায় নুরুল ইসলাম চাঁদপুর আদালতে মামলা দায়ের করলে আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। পিবিআইয়ের পুলিশ পরিদর্শক কবির আহাম্মদ মামলা তদন্ত করেন।

আদালতের মাধ্যমে নয় বরং মামলার তদন্ত রিপোর্টের কপি বিবাদী দলিল লেখকের মাধ্যমে সাংবাদিকদের হাতে আসে। সাংবাদিকদের কাছে ওই দলিল লেখক আ: করিম সদর্পে জানান, পিবিআই তাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে এই তদন্তের কপি তাকে দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। যদিও আগামী ২৪ অক্টোবর মামলার পরবর্তী নির্ধারিত দিনে  আদালতের মাধ্যমে তদন্ত রিপোর্ট বিষয়ে জানার কথা বাদী ও বিবাদীদের।এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কবির আহাম্মদ মুঠোফোনে সাংবাদিকদের কাছে বিবাদীর কাছে প্রতিবেদন দেয়ার কথা অস্বীকার করেছেন।

এদিকে আদালতে দাখিলকৃত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, মামলার অন্তত ৩জন স্বাক্ষীর সাথে তদন্তকারী কর্মকর্তা  কোন যোগাযোগ করেননি। তিনজন স্বাক্ষীর মুঠো ফোন নাম্বার হিসেবে বাদী মুঠো ফোন নাম্বার জুড়ে দেয়া হয়েছে। সকল স্বাক্ষীর সাক্ষ্য অবিকল একই রকম দেখানো হয়েছে। দলিল লেখককে অব্যাহতি দিতে জালিয়াতির ঘটনা তদন্তে কৌশল অবলম্বন করা হয়েছে। খারিজ জালিয়াতির অভিযোগ হলেও তদন্তে খারিজের আবেদনটি পর্যালোচনা করা হয়নি। আবেদনের ৪টি স্থানে দলিল লেখকের মুঠো ফোন নাম্বার উল্লেখ থাকলেও তদন্তে প্রতিবেদনে সেই বিষয়ে কোন মন্তব্য নেই। দলিলে তফসিল সম্বলিত ভুয়া পাতাটি কোথা থেকে কিভাবে এলো সেটি খতিয়ে দেখা হয়নি। অথচ ওই দলিল দিয়ে খারিজের আবেদনে সময় তফসিল জালিয়াতি কিভাবে হলো তার কোন তথ্যই নেই। কে বা কারা এই অপকর্ম কিভাবে করলো তার সুনিদিষ্ট কোন তথ্য নেই। জালিয়াতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্তকারী কর্মকর্তা কবির আহাম্মদ বলেন, ‘আপনি কে? আপনি কি আমাকে এসব প্রশ্ন করতে পারেন?

Model Hospital

মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম
মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

বাঁচতে চাই, সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আপনাদের সামান্য সহযোগিতাই পারে আমার মুখে হাসি ফোটাতে।

আমি মো. মাকসুদ-ই-এলাহী। আমার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দায়চারা গ্রামে। আমি গত প্রায় এক বছর ধরে ফিস্টুলা রোগে ভুগছি। গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে চাঁদপুর সদরে আমার অস্ত্রোপচার করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই অস্ত্রোপচারে আমি সুস্থ হয়ে উঠতে পারিনি।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পুনরায় অস্ত্রোপচার করানো প্রয়োজন। কিন্তু এই চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আমি কোনো কাজকর্ম করতে পারছি না। ফলে নিজের চিকিৎসার খরচ জোগাড় করাও আমার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় সমাজের হৃদয়বান, বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমার আকুল আবেদন—আপনারা যে যেভাবে পারেন, সামর্থ্য অনুযায়ী আমাকে আর্থিক সহযোগিতা করুন। আপনাদের সামান্য সহযোগিতাও আমার চিকিৎসার জন্য অনেক বড় সহায়তা হয়ে উঠতে পারে। আপনাদের সম্মিলিত সহযোগিতায় হয়তো আমি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব।

Model Hospital

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। একজন অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতা করে তার বেঁচে থাকার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াই।

আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ:

বিকাশ নম্বর: ০১৭৮২-০০৩৯৬৩

মোবাইল: ০১৮২০-৩৪৯২৭২