বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি ওয়ারুক রহমানিয়া উবি’র সভাপতি মোহাম্মদ ইয়ামিন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২, ২:০৭ পিএম
শাহরাস্তি ওয়ারুক রহমানিয়া উবি’র সভাপতি মোহাম্মদ ইয়ামিন
মো মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক রহমানিয়া উ’বির পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে মোহাম্মদ ইয়ামিন নির্বাচিত হয়েছেন।
সোমবার (১০ -জানুয়ারি) বিকেল ৪ টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভায় পরিচালনা কমিটির সদস্যদের প্রস্তাব সমর্থণের ভিত্তিতে তিনি নির্বাচিত  হন।
সংশ্লিষ্ট সুত্র  জানায়, ওইদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ম্যানেজিং কমিটি গঠনকল্পে এ সভা  অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আবুল খায়ের মোঃ জামাল হোসেনের পক্ষ থেকে মোহাম্মদ ইয়ামিনের নাম প্রস্তাব করা হয়।
বাকী সদস্যদের সমর্থনের ভিত্তিতে তাঁকে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন দাতা সদস্য মোহাম্মদ ওমর ফারুক, অভিভাবক সদস্য আবদুর রহিম, মোঃ গোলাম মোস্তফা, মোঃ জাকির হোসেন, নূর মোহাম্মদ খান, সংরক্ষিত মহিলা সদস্য পারভীন আক্তার, শিক্ষক প্রতিনিধি মোঃ জহিরুল আমিন, মোহাম্মদ মোস্তফা কামাল, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শামীমা আক্তার মজুমদার।
এছাড়া সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমসহ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital