রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রবাসী ইউনুস ও জয়দেব পালের উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৯:০৫ পিএম
প্রবাসী ইউনুস ও জয়দেব পালের উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান

চাঁদপুরের জিলানি চিশতী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী কামরুল হাসানের জীবনে ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা। কামরুল হাসান আর্থিক অসচ্ছলতা ও শারীরিক অসুস্থতার কারণে শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার পথে অনেক বাঁধার সম্মুখীন হলেও, অবশেষে একটি ল্যাপটপ পেয়ে তার স্বপ্নপূরণের দ্বার খুলেছে।

কুয়েত প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ ইউনুস মাহমুদ ও রোটারি ক্লাব অফ আদর্শ হাজিগঞ্জের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান জয়দেব পালের নিজস্ব অর্থায়নে তাকে একটি ল্যাপটপ প্রদান করা হয়েছে।

গত ১০ অক্টোবর সন্ধ্যায় চাঁদপুরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কামরুল হাসানের হাতে ল্যাপটপটি তুলে দেওয়া হয়। ল্যাপটপ পেয়ে আবেগাপ্লুত কামরুল বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমি আজ ল্যাপটপ পেয়েছি। শারীরিক অসুস্থতা ও অর্থনৈতিক দুরবস্থার কারণে আমার পড়াশোনা ও ফ্রিল্যান্সিং কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আজ ইউনুস আঙ্কেল ও জয়দেব আঙ্কেলের সহায়তায় আমি নতুনভাবে স্বপ্ন দেখতে পারছি।”

কুয়েত প্রবাসী হাজী মোহাম্মদ ইউনুস মাহমুদ বলেন, “কামরুল একটি প্রতিভাবান শিক্ষার্থী, তবে শারীরিক অসুস্থতা ও আর্থিক অসচ্ছলতার কারণে সে পিছিয়ে পড়ছিল। তাকে সহযোগিতা করে আমরা চাই সে ফ্রিল্যান্সিং শিখে স্বাবলম্বী হোক এবং নিজের পায়ে দাঁড়াতে পারুক। আল্লাহর রহমতে আমি সবসময় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি, এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সকলের দোয়া কামনা করছি।”

Model Hospital

রোটারিয়ান জয়দেব পাল বলেন, “মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই, তাহলে সমাজের অনেক সমস্যার সমাধান করতে পারি। অসচ্ছল এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তার ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আশা করি, আমাদের এই সহায়তা তার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামিউল প্রধানিয়া, রিয়াজ শাওন ও সায়েম প্রমুখ।

এই মহতী উদ্যোগটি সমাজের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে, যেখানে শিক্ষা ও মানবিকতার সমন্বয়ে একজন শিক্ষার্থীর জীবনে আলোর বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

রাজরাজেশ্বর ইউনিয়নবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো : কবির চোকদার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
রাজরাজেশ্বর ইউনিয়নবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো : কবির চোকদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদরের ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন চোকদার দলীয় নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন বংশের মুরব্বিদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার (২৫ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোয়ালনগর পাটোয়ারী বাজার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজরাজেশ্বর প্রধানীয়া বংশীয় মুরব্বি হাজী কাদির প্রধানীয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী দেওয়ান, এলাকার মুরব্বি কাদির প্রধানীয়া, মোহাম্মদ মিজি, সাইদ দেওয়ান, আব্দুল বেপারী, আমু ঢালী, আলমগীর মাল, শফিকুল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, আবু বকর পাটোয়ারী, আবুল বকাউল, রহমান প্রধানিয়া, নাসির রাঢ়ি, নবীর দেওয়ান, সেকুল দেওয়ান, এবাদুল্লাহ দেওয়ান, হুমায়ুন বেপারী, ফজল সরকার, মুকবুল আসামি, মানিক ভুঁইয়া, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিজি, ২নং ওয়ার্ডের সভাপতি বাবুল প্রধানীয়া, ৩নং ওয়ার্ডের সভাপতি হানিফ ঢালী, ৪নং ওয়ার্ডে সভাপতি সেকুল বেপারী, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু তাহের মাল, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তফা সরকার, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ৮নং ওয়ার্ডের সভাপতি হাফেজ দেওয়ানা, ৯নং ওয়ার্ডের সভাপতি বাচ্চু বেপারী প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ইউপি নির্বাচনে আমরা একজন সৎ, আদর্শবান এবং দক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাই। যিনি এই ইউনিয়নকে সত্যিকার অর্থে একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবে। সেই নেতৃত্বের সকল গুণাবলী আমরা ওই এলাকার কৃতি সন্তান কবির হোসেন চৌকদারের ভেতরে দেখছি। আমরা বিশ্বাস করি তিনি বাবা মায়ের মতোই একজন জনবান্ধব এবং যোগ্য জনপ্রতিনিধি হবেন। তাই দলের প্রতি অনুরোধ করবো আগামী আসন্ন ইউপি নির্বাচনে তাকে যেন দল থেকে মনোনয়ন দেওয়া হয়।

কবির হোসেন চোকদার তার বক্তব্যে বলেন, আমার বাবা-মা দুজনেই এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন। আজ পর্যন্ত তারা কেউ এলাকা ছেড়ে যাননি। আমিও আমার বাবা-মায়ের আদর্শকে ধারণ করে এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করেছি। এলাকার মানুষের সুখ দুঃখের দীর্ঘ সময় পাশে ছিলাম। জনপ্রতিনিধি হই বা না হই জীবনের শেষ দিন পর্যন্ত এলাকায় মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাব।

Model Hospital

তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাস করে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম। রাজপথে আন্দোলন সংগ্রামে স্বক্রিয় ছিলাম। তাই আমি বিশ্বাস করি, আমার দল আগামী ইউনিয়ন নির্বাচনে আমাকে মূল্যায়ন করবে। এরপরে দল থেকে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত মেনে নিয়েই আমি সামাজিক কাজ করে যাব। আমাদের অভিভাবক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই রাজরাজেশ্বর ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। রাজরাজেশ্বর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গডে তোলার এই অগ্রযাত্রায় আমিও একজন সারথী হতে চাই। এজন্য আমি আপনাদের দোয়া, সমর্থন এবং ভালোবাসা কামনা করছি।

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃত্ব এবং এলাকার মুরুব্বীরা উপস্থিত ছিলেন।