বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ফরিদগঞ্জে ধর্ষণের ঘটনায় আটক ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২, ২:৩৫ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ফরিদগঞ্জে ধর্ষণের ঘটনায় আটক ৩

এস.এম ইকবাল : স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১০ শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় থানা পুলিশ নারীসহ ৩জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, ইজাজ হোসেন (২৩), সাব্বির হোসেন (২৬) এবং লিপি বেগম (৩২) । এর মধ্যে থানা পুলিশ রোববার রাতে লিপি বেগম কে এবং ইজাজ ও সাব্বিরকে সোমবার সকালে কুমিল্ল্যা থেকে আটক করে পুলিশ। এছাড়া ঘটনার শিকার শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার চাঁদপুরে পাঠানো হয়েছে। তবে প্রধান অভিযুক্ত কথিত যুবলীগ নেতা শিমুল মিজি এখনো পলাতক রয়েছে।

পূর্বের সংবাদ… ফরিদগঞ্জে বিদ্যালয় থেকে ফেরার পথে ধর্ষনের শিকার কিশোরী!

উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নে রোববার স্কুলে যাওয়ার পথে ওই বখাটেরা শিক্ষার্থীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কথিত যুবলীগ নেতা শিমুলসহ কয়েকজন বখাটে তাকে তুলে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে ওই ছাত্রী কোন রকমে ছাড়া পেয়ে বাড়িতে এসে জানালে সন্ধ্যায় তার মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। ।

Model Hospital

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, মামলা গ্রহণ করে আমরা তিনজনকে আটক করেছি।

প্রধান অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital