বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২, ২:৪১ পিএম
ফরিদগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

এস.এম ইকবাল : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্থন দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১০ জানুয়ারী সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের সিনিয়র সহসভাপতি রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক আলমগীর হোসেন স্বপনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.জাহিদুল ইসলাম রোমান, ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. শহিদুল্লাহ, সদস্য নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, কামাল মিয়াজী, পৌর যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, যুগ্মসম্পাদক রবিউল হোসেন, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাহআলম প্রমুখ।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital