বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর উপজেলার ১৩ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২, ৪:৫১ পিএম
মতলব উত্তর উপজেলার ১৩ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন

মতলব উত্তর উপজেলার ১৩ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিনিধি : তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ ।

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। যদি বাংলাদেশের প্রতি আমাদের আনুগত্য থাকে তাহলে, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের প্রতিও আমাদের বিশ্বাস অবিচল থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। যারা জনপ্রতিনিধি তাদের সব সময় প্রশাসন এবং দলের সঙ্গে সমন্বয় থাকতে হবে। প্রশাসন ও দলের সঙ্গে দূরত্ব¡ থাকলে আমরা জনগণের সেবা যথাযথভাবে দিতে পারব না। তিনি আরো বলেন, তিনি বলেন, আপনাদের সেবামূূলক কার্যক্রম থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রাখবেন। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্যরা যাতে পুরুষ সদস্যদের মতই কাজ করার সুযোগ বা বরাদ্দ পান সেদিকে লক্ষ্য রাখার জন্যেও তিনি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের প্রতি অনুরোধ জানান।

শপথ গ্রহন শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচএম কবির হোসেন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।

Model Hospital

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসানের সঞ্চালনায় নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন গজরা ইউপি চেয়ারম্যান মো. শহিদ উল্ল্যাহ প্রধান।

নবনির্বাচিত ইউপি চেয়ানম্যানরা হলেন-মোহনপুর ইউপির বীর মুক্তিযোদ্ধা হাজী সামছুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পশ্চিম ইউপির নূূর মোহাম্মদ, ফতেপুর পূর্ব ইউপির আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপির সোবহান সরকার সুভা, সাদুল্লাপুর ইউপির জোবায়ের আজিম পাঠান স্বপন, দূর্গাপুর ইউপির মোকাররম হোসেন খান, ইসলামাবাদ ইউপির সাখাওয়াত হোসেন মুকুল, ফরাজীকান্দি ইউপির ইঞ্জি. রেজাউল করিম, গজরা ইউপির শহিদ উল্ল্যাহ প্রধান, বাগানবাড়ি ইউপির আব্দুল্লাহ আল মামুন, ষাটনল ইউপির ফেরদাউস আলম, সুলতানাবাদ ইউপির আবু বকর সিদ্দিক খোকন ও এখলাছপুর ইউপির মফিজুল ইসলাম মুন্না ঢালী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital