বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় মুক্তিপণের সাড়ে ১৬ লাখ টাকাসহ হাজীগঞ্জের বিপ্লব গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২, ৫:২৬ পিএম
কুমিল্লায় মুক্তিপণের সাড়ে ১৬ লাখ টাকাসহ হাজীগঞ্জের বিপ্লব গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লায় মুক্তিপণের ১৬ লাখ ৫০ হাজার টাকাসহ অপহরণকারী ৪ জনকে আটক এবং অপহৃতা মো: কাজী ওমর শরীফ ওরফে সোহেলকে উদ্ধার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর দল। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান- গত ৭ জানুয়ারি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর এলাকার কাজী আব্দুর রকিব(৬২) এর ছেলে মোঃ কাজী ওমর শরীফ সোহেল(৩২) নিখোঁজ হওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা একটি ছায়া তদন্ত শুরু করে এবং মাঠ পর্যায়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১০ জানুয়ারি রাতে কুমিল্লা জেলার কোতয়ালী থানার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে আটককৃত আসামী মোঃ সোহরাব হোসেন বিপ্লব(৩২)কে মুক্তিপনের ১৬ লক্ষ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে মোঃ কাজী ওমর শরীফ সোহেল(৩২)কে উদ্ধার করে করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়-অপহৃতা মোঃ কাজী ওমর শরীফ সোহেল এর সাথে আসামী মোঃ সোহরাব হোসেন বিপ্লব এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং মোঃ সোহরাব হোসেন বিপ্লব আগে থেকে জানতো মোঃ কাজী ওমর শরীফ সোহেল অর্থনৈতিকভাবে একজন সচ্ছল ব্যক্তি ও সরল মনের মানুষ। সেই সুবাদে তার সাথে আরও গভীরভাবে সম্পর্ক তৈরী করাসহ কতিপয় কিছু ব্যবসা বাণিজ্যের মাধ্যমে খুব সহজেই অতি মাত্রায় অর্থনৈতিক সুবিধা পাওয়ার লোভ দেখায়।

Model Hospital

এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি অত্যন্ত লাভ জনক ব্যবসার কথা বলে বিপুল পরিমাণ টাকা নিয়ে তার কাছে চলে আসতে বলে। মোঃ কাজী ওমর শরীফ সোহেল অতি সহজ সরল মনোভাবের হওয়ায় বিপ্লবের কথার প্রলোভনে পড়ে নগদ আনুমানিক ১৭ লক্ষ টাকা নিয়ে তার নিজ বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ থানার মধ্যম আশ্রাফপুর গ্রাম হতে মোঃ সোহরাব হোসেন বিপ্লব এর ভাড়া বাসা কুমিল্লা জেলার কোতয়ালী থানার রেইসকোর্সের বাসায় যায়।

সেখানে বিপ্লব সোহেলের বিপুল পরিমান অর্থ দেখে নিজেকে সামলাতে না পেরে মো: কাজী ওমর শরীফের অর্থ আত্মসাৎ করার ফন্দি করতে থাকে এবং তাকে খাবারে সাথে বিভিন্ন প্রকার ঔষধ সেবন করায়। যার কারনে তার শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং অতিরিক্ত ঘুমে অচেতন হয়ে থাকে। সে শারীরিকভাবে অসুস্থবোধ করা এবং ঘুমে অচেতন থাকায় তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি বিধায় কাজী ওমর শরীফের বাবা কাজী আব্দুর রকিব পুত্রকে বিভিন্ন জায়গায় খুজতে থাকে এবং থানায় জিডি করে জিডির কপিসহ গত ৯ জানুয়ারি র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

র‌্যাব বিষয়টি নিয়ে কাজ শুরু করছে এমন তথ্য আসামী আচ করতে পেরে মো: কাজী ওমর শরীফকে তার ভাড়া বাসা থেকে সরিয়ে চাঁদপুরের দিকে নিয়ে যায় এবং তাকে অচেতন অবস্থায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকায় ফেলে রেখে নিজে বাসায় চলে আসে।

পরে ১০ জানুয়ারি রাতে কুমিল্লা জেলার কোতয়ালী থানার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সোহরাব হোসেন বিপ্লব(৩২)কে আটক করে।

এ সময় মুক্তিপনের ১৬ লক্ষ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে মোঃ কাজী ওমর শরীফ সোহেল(৩২)কে উদ্ধার করে করতে সক্ষম হয়। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে কোতয়ালী মডেল থানায় অপহরণের মামলা দায়ের করে আটককৃত সোহরাবকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital