শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৫ গরুসহ ২ চোর আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ জানুয়ারি, ২০২২, ৩:৫৩ পিএম
ফরিদগঞ্জে ৫ গরুসহ ২ চোর আটক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে ৫টি চোরাই গরুসহ পালিয়ে যাওয়ার সময় ২ জনকে চোরকে আটক করে গণপিটুুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

আটককৃত চোররা হলেন, জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার সুবিদপুর গ্রামের মৃত-মিলন মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩০) এবং চাঁদপুর সদর উপজেলার পুরান আলিম পাড়া এলাকার ওলি আহমেদের ছেলে ইকবাল হোসেন (৩৫)। এসময় তাদের সঙ্গে থাকা চোরচক্রের বাকি সদস্যরা পালিয়ে যায় বলে তারা জানান।

১২ জানুয়ারী বুধবার রাত ৩ টায় উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিন ইউনিয়ন থেকে ৫টি গরু নিয়ে একটি পিকআপ ভ্যানে করে পালিয়ে যাওয়ার সময় স্থানীরা দাওয়া দিলে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কের চানখার ব্রিজের পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে গরুসহ গাড়িটি বন্ধ হয়ে গেলে স্থানীয়রা দুই চোরকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। ৫টি গরুর মধ্যে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ৪টি গরু এবং পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ছৈয়াল বাড়ি থেকে ১টি গরু নিয়ে আসে চোরের দল।

জানাযায়, ওই রাতে চরকুমিরা এলাকার প্রাইভেট কার চালক মান্নান ঢাকা থেকে এসে বাড়ির সামনে গাড়িটি পরিস্কার করছিলেন। এসময় গুরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চোর চোর বলে চিৎকার করে গাড়ীর পিচনে দৌঁড় দিচ্ছিলেন, এ সময় ওই প্রাইভেট গাড়ী চালক তার গাড়িতে তিন জনকে নিয়ে চোরদের গাড়ি দাওয়া করলে চানখার ব্রিজের উপর আসলে চোরদের বহনকারী গাড়িটি প্রাইভেট গাড়িটিকে ধাক্কা দিলে গাড়িটি ধুমড়ে-মুচড়ে রাস্তা থেকে চিটকে পড়ে এবং গরুসহ চোরদের বহন করা গাড়িটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে আটকে যায়। এ সময় চোরচক্রের ৫ সদস্য পালিয়ে গেলেও দুই চোরকে স্থানীয়রা আটক করতে সক্ষম হয়।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৫টি গরু ও চোরাই কাজে ব্যবহৃত গাড়ি এবং ২ চোর পুলিশ হেফাজতে রয়েছে। তিনি আরো জানান, গরু চুরির ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্যঃ চোরর গাড়ির ধাক্কায় বিদ্যুতের ৩ হাজার কেবি লাইনের খুটি ভেঙ্গে যাওয়ায় এই উপজেলায় ১৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital