বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় শিমুল শ্রীঘরে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ জানুয়ারি, ২০২২, ৪:০৩ পিএম
ফরিদগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় শিমুল শ্রীঘরে

এস. এম ইকবাল : ফরিদগঞ্জে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি শিমুল মিজিকে ১২ জানুয়ারী বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার প্রযুক্তি ব্যবহার করে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ধর্ষক শিমুলকে আটক করা হয়।

ধর্ষক শিমুল মিজি দীর্ঘদিন উপজেলার পূর্বাঞ্চলের পাইকপাড়া উত্তর, গুপ্টি পূর্ব ও গুপ্টি পশ্চিম ইউনিয়নে মাদক বিক্রি ও সেবন, ছিনতাই, ইভটিজিং এবং কিশোর গ্যাং পরিচালনা করে আসছে বলে স্থানীয়রা অভিযোগ তুলছেন।

উল্লেখ্যঃ গত ৯ জানুয়ারী স্থানীয় এক শিক্ষার্থী স্কুল থেকে বাড়ী ফেরার পথে জোরপূর্বক ৩ জন মিলে তুলে নিয়ে জৈনক লিপি বেগমের ঘরে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী ছাড়া পেয়ে বাড়ীতে গিয়ে ঘটনা সম্পর্কে তার মাকে অবহিত করে। একইদিন সন্ধায় তার মা বাধী হয়ে ধর্ষণ ও পন্যগ্রাফি আইনে দায়েরর করে। ওই দিন সন্ধায় লিপি বেগমেকে আটক এবং পরেরদিন পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপর দুই আসামীকে আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ধর্ষক শিমুল মিজিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।