মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে ওয়ার্ড বিএনপি’র সম্মেলন

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:৪৫ পিএম
ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে ওয়ার্ড বিএনপি’র সম্মেলন

ফরিদগঞ্জে ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু জাফর খসরু মোল্লা।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ১,২ও ৩ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর ) বিকেলে গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ মিয়াজীর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু জাফর মো খসরু মোল্লা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম পাটওয়ারী, মোঃ মাসুদ আলম, সমাজসেবক ও রাজনৈতিক নেতা মাহবুব হাসান সুমন, উপজেলা বিএনপির সদস্য টিপু পাটওয়ারী, লোকমান হোসেন দর্জি, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাটওয়ারী, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ খান, কাজী ইকবাল হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসাইন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান খাঁন, উপজেলা মহিলাদলের সভাপতি রেবেকা সুলতানা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন তপাদার, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক নূরে আলম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত পাটওয়ারীসহ ইউনিয়নের  বিভিন্ন ওর্য়াড থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।