কচুয়ায় নিষিদ্ধ পলিথিনের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা
নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার ও বাজারজাত রোধে কচুয়া পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন,নির্বাহী ম্যাজিস্ট্রিস্ট বাপ্পী দত্ত রনি।
নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার ও বাজারজাত রোধে কচুয়া পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা পরিবেশ অধিদপ্তর।

এসময় ৩টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা ও ৬শত কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে কচুয়া বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট বাপ্পী দত্ত রনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো.মিজানুর রহমান, সহকারি পরিচালক মোহাম্মদ হান্নান, পরিদর্শক শর্মিতা আহমেদসহ চাঁদপুর জেলা পরিবেশ কার্যালয়ের লোকজন ও কচুয়া থানার এসআই মফিজুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট বাপ্পী দত্ত রনি জানান, পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে আব্দুস সালাম স্টোরকে ৫ হাজার,আলাউদ্দিন স্টোর ৫ হাজার, মফিজুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা এবং এসময় ৬শত কেজি পলিথিন জব্দ করা হয়।
পলিথিন ব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।








