রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নাউরী আদর্শ ডিগ্রি কলেজে এডহক কমিটিকে সংবর্ধনা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৬:২৮ পিএম
নাউরী আদর্শ ডিগ্রি কলেজে এডহক কমিটিকে সংবর্ধনা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ নাউরী আদর্শ ডিগ্রি কলেজে গভর্নিং বডির (এডহক) কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) নাউরি আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজের শিক্ষক শিক্ষার্থী, এলাকার সর্বসাধারণ এবং অভিভাবকরা মিলে নবগঠিত গভর্নিং বডির (এডহক) কমিটিকে স্বাগত জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ, অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও বৈষম্য বিরোধী আন্দোলনকালে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভায় বিশিষ্ট শিক্ষানুরাগী মো.হানিফ দর্জি সভাপতিত্বে ও প্রভাষক মো. সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন অত্র ডিগ্রি কলেজের গভর্নিং বডির (এডহক) কমিটির সভাপতি প্রফেসর ড. মোতাহার হোসেন।

আরও বক্তব্য রাখেন, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দিন, নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. মোবারক হোসেন প্রধান, বিদ্যুৎসাহী সদস্য আব্দুস সোবহান রানা, দাতা সদস্য মনির হোসেন ইমন, শিক্ষক প্রতিনিধি সদস্য খোরশেদা বেগম, মো. জিন্নাহ, মো. ইকবাল হোসেন, সাবেক ইউপি সদস্য আবদুল আউয়াল, শাহাবুদ্দিন ভূইয়া, গোলাম জিলানী, শামসুল হক মাস্টার প্রমুখ।

সময় প্রফেসর ড. মোতাহার হোসেন বলেন, সকল শিক্ষার্থীদের ভালোভাবে সু-শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষক ও অভিভাবকদের তাদের সন্তানের প্রতি সুদৃষ্টি ও খেয়াল রাখতে হবে। তাদেরকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস-সহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

Model Hospital

বিএনপি নেতা মো. মোবারক হোসেন প্রধান বলেন, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী, বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা সাহেব এই কলেজের জন্য ১০০ শতাংশ জমি দান করে দিয়ে গেছেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এ কলেজে আরো সার্বিক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।